২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জুন ২০২৬, ১৯:০২আপডেট : ০৪ জুন ২০২৬, ১৯:০২

বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা।

এর মধ্যে ইস্টার্ন গ্যালারিতে ২০০ ও নর্দান গ্যালারিতে ৪০০ টাকা মূল্যের টিকিটে খেলা দেখা যাবে। ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটও। আর ক্লাব হাউসে (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ডে) বসে খেলা দেখতে ব্যয় হবে ৬০০ টাকা।

এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ১ হাজার ৫০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কেনা যাবে ২ হাজার ৫০০ টাকায়। এবারও বুথে টিকিট বিক্রি হবে না। কিনতে হবে www.gobcbticket.com.bd ঠিকানা থেকে।

আগামীকাল তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ৯, ১১ ও ১৪ জুন হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব কটি ম্যাচই শুরু হবে বেলা ১১টায়।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে হবে টি–টুয়েন্টি সিরিজের ম্যাচ। ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো  হবে বেলা দুইটা থেকে ।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী 
১৫ বছর পর বাংলাদেশে এলো অস্ট্রেলিয়া 
টাকা না পেয়ে মাঠেই আসেনি ব্রাদার্স ইউনিয়ন
সর্বশেষ খবর
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে দিন ও রাতের তাপমাত্রা 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ 
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
বিশ্বকাপের মহড়ায় পাস আনচেলত্তির দল, মিশরকে হারালো ২-১ গোলে
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
১ লাখ নিষিদ্ধ তেলাপোকার চালান জব্দ
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন