অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে ১৫ বছরের সূর্যবংশী 

স্পোর্টস ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৫:২১আপডেট : ০৬ জুন ২০২৬, ১৬:০২

অনেক দিন ধরেই আলোচনায় ছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। অবশেষে ভারতের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে ১৫ বছর বয়সী প্রতিভাবান ব্যাটারকে। ঘরোয়া লিগে ধারাবাহিক চোখ ধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে শনিবার তাকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক দিয়েছেন নির্বাচকরা। এই দলটি জাপানে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য নির্বাচন করা হয়েছে। 

অন্যদিকে, অধিনায়ক হিসেবে দায়িত্ব হারিয়েছেন সূর্যকুমার যাদব। ঘরের মাঠে বিশ্বকাপে দলকে শিরোপা জেতানোর মাত্র তিন মাস পরই বাজে ফর্মের কারণে তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এশিয়ান গেমসসহ আয়ারল্যান্ডে দুইটি টি-টোয়েন্টি ও ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তিনি সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন।

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন কিশোর সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করেন তিনি, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতক। পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও নির্বাচিত হন। 

/এফআইআর/
সম্পর্কিত
চেন্নাইয়ের মালিক হতে চেয়েছিলেন ধোনি? জানুন আসল ঘটনা
‘পাকিস্তান টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে’
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সর্বশেষ খবর
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ