অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৬, ১৬:৩৭আপডেট : ১১ জুন ২০২৬, ১৭:৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ। সেই দলে জায়গা হয়েছে স্পিডস্টার নাহিদ রানার। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে জুনে হতে যাওয়া একমাত্র টেস্টের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট দলে চমক রেখেছে বিসিবি। লাল বলের দলে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়। আর প্রথমবার জায়গা পেয়েছেন পেসার রবিউল হক। হৃদয় অবশ্য ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু খেলার সুযোগ পাননি। হৃদয়কে আবার অস্ট্রেলিয়া সিরিজে টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।  

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ২৮ জুন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল:

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহঅধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল:

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

/এফআইআর/
সম্পর্কিত
পুলিশ সংস্কার না হওয়ায় ক্রিকেটারকে তুলে নিয়ে গেছে: নাহিদ ইসলাম
অজিদের বিপক্ষে সিরিজ জয়ে দুই কোটি টাকা বোনাস পাচ্ছেন মিরাজরা 
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
সর্বশেষ খবর
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা