পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৬, ২৩:১০আপডেট : ২১ জুন ২০২৬, ০০:৫৫

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক ম্যাচ জয়ের রেকর্ড ছিল না বাংলাদেশের। এবার সেই কীর্তি গড়েছে তারা। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৩ রান করেছে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ব্যাটিং ধসে ৮ উইকেটে ১০০ রানে থেমেছে। অথচ শুরুতে জয়ের সম্ভাবনাই জাগিয়েছিল পাকিস্তান। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে নিগার সুলতানার দল। ৭.৩ ওভারে ১ উইকেটে পাকিস্তানের স্কোর ছিল ৪৯ রান। তার পর ধস নামে ইনিংসে। ৩৯ রানের মধ্যে পড়েছে ৭ উইকেট! পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন মুনিবা আলী। ২৩ রান করেছেন গুল ফিরোজা। 

ধস নামাতে বল হাতে ২১ রানে ৩টি উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ১৮ রানে ৩টি নেন নাহিদা আক্তারও। একটি করে নিয়েছেন রাবেয়া খান ও রিতু মনি। 

ব্যাট হাতে ২২ বলে ৩৯* রান করা স্বর্ণা আক্তার ছিলেন ম্যাচসেরা। তার ব্যাটেই বাংলাদেশের স্কোর সুবিধাজনক জায়গায় গেছে। এছাড়া উল্লেখযোগ্য ৩৮ বলে ৩৬ রান করেন নিগার সুলতানা। ১৯ বলে ২২ রান করেছেন সোবহানা মোস্তারি। 

/এফআইআর/
সম্পর্কিত
আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
সর্বশেষ খবর
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
মেসির পিছু ছাড়ছেন না এমবাপ্পে, ইরাকের বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
হরিণ শিকারের ফাঁদে আটকে আহত বাঘ কলারসহ ফিরছে সুন্দরবনে
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বজ্রঝড়ের বাধার পর ফের শুরু ফ্রান্স–ইরাক ম্যাচ
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের হাতে মাদ্রাসা শিক্ষক বাবা খুন
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা 
নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে, কবে মিলবে টাকা