আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ২১:৩৭ আপডেট : ২২ জুন ২০২৬, ২১:৩৭

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে মে মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

এই পুরস্কার জিততে তিনি সতীর্থ তাইজুল ইসলাম এবং নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরিকে পেছনে ফেলেছেন। এর আগে ২০২১ সালের মে মাসে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন মুশফিকুর। ফলে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে অসাধারণ অবদান রাখেন অভিজ্ঞ এই ব্যাটার। দুই ম্যাচে ৬৩.২৫ গড়ে ২৩৫ রান করে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ৭১ রান করেন মুশফিক। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে খেলেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ১৩৭ রানের ইনিংস।

/এফআইআর/
সম্পর্কিত
ত্রিদেশীয় সিরিজে সবচেয়ে ‘প্রিয় প্রতিপক্ষের’ কাছেই ধরাশায়ী বাংলাদেশ 
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত