ক্রোয়েশিয়ার বিপক্ষে মিডফিল্ডারদের উন্নতির বিকল্প দেখেন না ফরাসি কোচ

  স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১৩:৫২আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৩:৫২

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরে পিছিয়ে রয়েছে ফ্রান্স। ক্রোয়েশিয়ার বিপক্ষে রবিবার ঘুরে দাঁড়াতে মিডফিল্ডারদের উন্নতির বিকল্প দেখেন না ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। তার মতে,দলের মিডফিল্ডারদের পাসের ক্ষেত্রে আরও উন্নতির পাশাপাশি সৃজনশীল হতে হবে।

প্রথম লেগের খেলায় ক্রোয়েশিয়াকে জেতাতে ভূমিকা রাখেন আন্তে বুদিমির ও ইভান পেরিসিচ। বিপরীতে ফ্রান্সের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। কিন্তু ফিরতি লেগে মিডফিল্ডারদের ওপর চেয়ে আছেন তিনি,‘মিডফিল্ডাররা আরও সৃজনশীল হতে পারে, এটা অবশ্যই জরুরি। কিন্তু সব দিক দিয়ে আমরা টেকনিক্যাল জায়গায় নিখুঁত ছিলাম না। বিশেষ করে পাসিংয়ের বেলায়।’

এ সময় একাদশ নিয়ে কোনও আগাম ইঙ্গিত দিতে চাননি দেশম, ‘আমি বলবো না কারা এদিন ম্যাচের শুরুর একাদশে থাকবে এবং কী হবে। কারণ এটা ভারসাম্যের প্রশ্ন। আর প্রথম লেগে এই বিষয়টা দলে ছিল না।’

ক্রোয়েশিয়াকে নিয়ে তার কথা, ‘ওরা গত বিশ্বকাপ ও সর্বশেষ নেশন্স লিগের সেমিফাইনালিস্ট। খুব ভালো দল। অনেকে বলবে ওদের হয়তো বেশি বয়সী খেলোয়াড় আছে, কিন্তু খুব ভালো খেলতে সেটা কিন্তু তাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে না। আমার জ্লাতকো দালিচকে (ক্রোয়েশিয়া কোচ) ধন্যবাদ দিতেই হবে। দায়িত্ব নেওয়ার পর থেকে দলকে সে সর্বোচ্চ পর্যায়ে রেখেছে।’

এই লড়াইয়ের বিজয়ী দল সেমিফাইনালে জুনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন কিংবা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
ওলিসের হ্যাট্রটিকে ফ্রান্সের বড় জয়, জিতেছে নেদারল্যান্ডসও
অর্থনীতিবিদদের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিতবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল
ফ্রান্সকে হারিয়ে চমক দেখালো আইভরি কোস্ট
সর্বশেষ খবর
ভিনিসিয়ুস জাদুতে ব্রাজিলের ৮৮ বছরের রেকর্ড রক্ষা পেলো কোনোমতে
ভিনিসিয়ুস জাদুতে ব্রাজিলের ৮৮ বছরের রেকর্ড রক্ষা পেলো কোনোমতে
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা