ফ্রান্সকে হারিয়ে চমক দেখালো আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক 
০৫ জুন ২০২৬, ১০:১৬আপডেট : ০৫ জুন ২০২৬, ১০:১৬

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে প্রীতি ম্যাচে হোঁচট খেলো শক্তিশালী ফ্রান্স। নিজেদের মাঠে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে দিদিয়ে দেশমের দল।

ফ্রান্সের বিপক্ষে চারবারের দেখায় আইভরি কোস্টের প্রথম জয় এটি। আগের তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছিল ফরাসিরা, আর একটি ম্যাচ ড্র হয়েছিল।

ম্যাচের প্রথমার্ধে দাপট দেখায় স্বাগতিক ফ্রান্স। বিরতির ঠিক আগে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন রায়ান শেরকি। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রথমে গোলরক্ষক ঠেকালেও বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। পরে বল পেয়ে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে নিচু শটে জাল খুঁজে নেন ম্যানচেস্টার সিটির এই উইঙ্গার। ফ্রান্সের জার্সিতে এটি ছিল ২২ বছর বয়সী শেরকির দ্বিতীয় গোল।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফ্রান্স। বিরতির পর মাঠে নামেননি দলের অন্যতম তারকা কিলিয়ান এমবাপ্পে। এর সুযোগ কাজে লাগিয়ে ৫৩তম মিনিটে সমতায় ফেরে আইভরি কোস্ট। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন ২৩ বছর বয়সী গেলে দুয়ে।

ম্যাচের ৮৪তম মিনিটে জয়সূচক গোল করেন দিয়াল। তার গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আইভরি কোস্ট।

এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতির শুরুটা মোটেও ভালো হলো না হট ফেভারিট ফ্রান্সের। একই সঙ্গে থেমে গেল তাদের টানা নয় ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড। এর আগে সবশেষ তারা হেরেছিল গত বছরের জুনে নেশনস লিগের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে।

বিশ্বকাপের আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ নর্দান আয়ারল্যান্ড।

/টিএ/এমএএল/
সম্পর্কিত
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডকে চমকে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট কাতারের
সর্বশেষ খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা