বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতে অভিশাপ কাটালো মেক্সিকো

বাংলা ট্রিবিউন ডেস্ক 
১২ জুন ২০২৬, ০৩:০৩আপডেট : ১২ জুন ২০২৬, ০৮:৪৫

বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের কথা এলেই একটা অভিশপ্ত পরিস্থিতির মুখোমুখি হতো মেক্সিকো। কারণ আগের ৭ উদ্বোধনী ম্যাচে কখনও জয় নিয়ে মাঠ ছাড়েনি তারা। এবার ইতিহাস বদলেছে আজতেকায়। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক দল।  

ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন মেক্সিকো ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। প্রথমার্ধের শেষ দিকে গোলের তিনটি সুযোগ নষ্টও করে মেক্সিকো। ম্যাচের ৬৭ মিনিটে মেক্সিকোকে ২–০ গোলে এগিয়ে দেন রাউল হিমিনেজ।

এই ম্যাচ যতটা না ছিল বলের লড়াই, তার চেয়ে বেশি ছিল শারীরিক লড়াইয়ের। স্বাগতিকরা বল দখলে রেখেছিল ৬০ শতাংশ, দক্ষিণ আফ্রিকা ৪০ শতাংশ। বড় সুযোগ তৈরির বেলাতেও পিছিয়ে ছিল আফ্রিকার দেশটি।  

এই ম্যাচে দু দলের মোট তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ২০২৬ বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেছেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি পান সিথোলে। ফলে বিরতি থেকে ফিরেই ১০ জনের দলে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। 

ম্যাচের ৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখেছে দক্ষিণ আফ্রিকা। এবার আক্রমণ করতে গিয়ে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড পান মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেছেন মেক্সিকোর সেজার মন্তেস। যা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ডের (৩) রেকর্ড!

/এম/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস জাদুতে ব্রাজিলের ৮৮ বছরের রেকর্ড রক্ষা পেলো কোনোমতে
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
সর্বশেষ খবর
ভিনিসিয়ুস জাদুতে ব্রাজিলের ৮৮ বছরের রেকর্ড রক্ষা পেলো কোনোমতে
ভিনিসিয়ুস জাদুতে ব্রাজিলের ৮৮ বছরের রেকর্ড রক্ষা পেলো কোনোমতে
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা