মেসিকে পেছনে ফেলে অনন্য রেকর্ডে আরেকধাপ এগিয়ে এমবাপ্পে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৩:১১আপডেট : ১৭ জুন ২০২৬, ০৪:০১

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে দ্বিতীয় গোল করে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় এগিয়ে গেলেন ফ্রান্স অধিনায়ক।

নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ৬৬ মিনিটে প্রথম গোলের পরই অনন্য এক রেকর্ড করেন ফ্রান্স অধিনায়ক। ফ্রান্সের হয়ে নিজের গোলসংখ্যা ৫৭-তে নিয়ে যান তিনি। এর ফলে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে ছুঁয়ে ফেলেন এমবাপ্পে। প্রথম গোলে ওলিসের পাসে ডান পায়ে সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দিকে পরাস্ত করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি।

পরে ম্যাচের যোগ করা সময়ের ৬ মিনিটে বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক শটে লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই গোলে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা মুকুটও পরেন এমবাপ্পে। অলিভিয়ের জিরুর ৫৭ গোল ছাড়িয়ে এমবাপ্পের গোল এখন ৫৮। বিশ্বকাপে এখন তার গোল সংখ্যা ১৪। একই সমান গোল নিয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আছেন জার্মানির গার্ড মুলার।

এর আগে বিশ্বকাপে ১২ গোল নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির পরের অবস্থানে ছিলেন এমবাপ্পে। তবে আজকের ম্যাচে আরও দুটি গোল যোগ করে তিনি মেসিকে পেছনে ফেলে দেন। এখন বিশ্বকাপে মেসির গোল ১৩টি, আর এমবাপ্পে আরও এগিয়ে।

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের মালিক জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের রেকর্ডের দিকেও নজর এখন ফরাসি তারকার। সেই রেকর্ড ছুঁতে তার প্রয়োজন আর মাত্র দুটি গোলের। 

অবশ্য এই তালিকায় এমবাপ্পের সামনে রয়েছে আছেন আরও একজন। ১৫ গোল করে দ্বিতীয়তে অবস্থান করছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো।

চলতি বিশ্বকাপে এটি ফ্রান্সের প্রথম ম্যাচ হলেও এমবাপ্পে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন নিজের ফর্মে থাকার বার্তা। সামনে আরও ম্যাচ বাকি থাকায় নতুন রেকর্ড গড়ার সুযোগও রয়েছে তার সামনে।

অবশ্য পঞ্চম বিশ্বকাপে খেলতে নামার অপেক্ষায় থাকা লিওনেল মেসির সামনেও সুযোগ আছে আরেকধাপ এগিয়ে যাওয়ার। সকালেই আলজেরিয়ার মাঠে নামবেন ‘গোট’।

/ইউএস/
সম্পর্কিত
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
শেষ দিকের ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড
নেইমারকে রেখেই ফিলাডেলফিয়াতে ব্রাজিল
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে