শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৭:০৩আপডেট : ১৭ জুন ২০২৬, ০৭:০৩

অবশেষে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে আর্জেন্টিনার। জে গ্রুপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে কাতার বিশ্বকাপ জয়ীরা। 

বিশ্বকাপের আগে ৯ জুন আইসল্যান্ডকে ৩-০ গোলে হারানো প্রীতি ম্যাচের একাদশ থেকে আলজেরিয়ার বিপক্ষে ৯টি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। আগের ম্যাচের একাদশ থেকে কেবল ফাকুন্দো মেদিনা ও লিসান্দ্রো মার্তিনেজ নিজেদের স্থান ধরে রাখতে পেরেছেন।

গোলপোস্টের নিচে হেরোনিমো রুল্লির পরিবর্তে সুযোগ পেয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দি ও দলে সুযোগ না পাওয়া আগুস্তিন গ্লাইয়ের বদলে একাদশে এসেছেন ক্রিস্তিয়ান রোমেরো ও গঞ্জালো মন্টিয়েল।

মিডফিল্ড ও উইংয়েও পরিবর্তন এনেছেন স্কালোনি। থিয়াগো আলমাদা ও রদ্রিগো ডি পলকে প্রাধান্য দেওয়া হয়েছে ভ্যালেন্তিন বারকো ও জিওভান্নি সিমেওনের ওপর। পাশাপাশি এক্সেকিয়েল পালাসিওস ও জিওভান্নি লো সেলসোর জায়গায় মাঝমাঠে খেলবেন এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগে জায়গা হয়নি লোপেজ কিংবা পাজের। সেখানে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে জুটি গড়বেন ইন্টার মিলানের ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনা ফরমেশন সাজিয়েছে ৪-৪-২ ছকে। 

/এফআইআর/
সম্পর্কিত
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
শেষ দিকের ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড
নেইমারকে রেখেই ফিলাডেলফিয়াতে ব্রাজিল
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে