মেসির হ্যাটট্রিকে দাপট দেখাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ০৭:২২আপডেট : ১৭ জুন ২০২৬, ০৮:৪৭

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল দুই দল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে গেছে সেসব। তবে ১৭ মিনিটে আর কোনও ভুল করেননি লিওনেল মেসি। তার গোলে ১-০ তে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত এই স্কোরলাইন-ই অক্ষত থাকে। বিরতির পর আরও দুবার জাল কাঁপান মেসি। তার হ্যাটট্রিকে এখন আর্জেন্টিনা এগিয়ে ৩-০ গোলে। 

অথচ এর আগেও গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। ষষ্ঠ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে শট নিয়েছিলেন। দুর্ভাগ্য বিল্ডআপের সময় অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। 

দুই মিনিট পর জাল কাঁপিয়ে আনন্দে মেতেছিল আলজেরিয়াও। বল পেয়ে প্রথম স্পর্শেই দারুণ এক ফিনিশে জাল খুঁজে নিয়েছিলেন শাইবি। কিন্তু কিছুক্ষণ পর রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন বৈধ নয় এই গোলটিও। 

তবে ১৭ মিনিটে আর কোনও ঝামেলা হয়নি। আর্জেন্টিনার ফ্রি-কিকের সময় মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে ফেলেছিল আলজেরিয়ার রক্ষণভাগ। সেই সুযোগে মাঝমাঠ থেকে রদ্রিগো দে পল ডিফেন্স ভেদ করে বল বাড়িয়ে দেন তার সতীর্থ লিওনেল মেসির দিকে। মুহূর্তেই ক্ষীপ্র গতিতে ছুটে চলেন আর্জেন্টাইন অধিনায়ক। ড্রিবল করতে করতে পেনাল্টি এলাকার কিনারায় পৌঁছান। এরপর বলটি নিজের বাঁ পায়ে এনে দুর্দান্ত এক শটে দলকে লিড এনে দেন তিনি। 

এর আগে চতুর্থ মিনিটে দুর্দান্ত এক হেড করেছিলেন লাউতারো মার্তিনেজ। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডের হেড সরাসরি গিয়ে জমা হয় গোলরক্ষক লুকা জিদানের হাতে।

প্রথম গোল পাওয়ার পর অবশ্য তাড়াহুড়ো করেনি আর্জেন্টিনা। বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে, আলজেরিয়া আক্রমণাত্মক সেভাবে কিছু করতে পারেনি। কেবল মাঝে মাঝে পাল্টা আক্রমণে কিছুটা হুমকি তৈরি করেছে। 

বিরতির পর ৬০ মিনিটে আসে দ্বিতীয় গোল। ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক জিদান সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। সেই সুযোগটাই কাজে লাগান লিওনেল মেসি। বল সেভ করার চেষ্টা করতে গিয়ে জিদান বল ফেলে দেন, আর ঠিক সেই মুহূর্তে সতর্ক অবস্থানে থাকা আর্জেন্টিনা অধিনায়ক সামনে পড়া বল থেকে জালে বল পাঠিয়েছেন। 

একেবারেই থামার কোনো লক্ষণ ছিল না মেসির। পুরো ম্যাচজুড়ে দাপট ধরে রাখা আর্জেন্টিনা অধিনায়ক ৭৬ মিনিটে আলজেরিয়ার রক্ষণে ঢুকে পড়েন। এরপর ডান দিক থেকে দৌড়ে আসা নিকো গঞ্জালেসকে ছোট্ট পাসে বল ছাড়েন তিনি। এক স্পর্শে গঞ্জালেস আবার বল ফিরিয়ে দেন অধিনায়কের দিকে। তার পর বাঁ পায়ে বল এনে ঘুরে দাঁড়িয়ে দৃষ্টিনন্দন এক বাঁকানো শটে জাল কাঁপান তিনি। 

/এফআইআর/ 
সম্পর্কিত
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
শেষ দিকের ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড
নেইমারকে রেখেই ফিলাডেলফিয়াতে ব্রাজিল
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে