মেসিকে নিয়ে বলার মতো আর কোনও শব্দ নেই: স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ১০:৫৬আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:৫৬

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। তাও আবার সেটা করেছে দাপুটে জয়ে। আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করতে জয়ের মূল নায়ক-ই ছিলেন লিওনল মেসি। এমন এক জয়ে কোচ লিওনেল স্ক্যালোনির প্রতিক্রিয়াটা কেমন হওয়ার কথা? ম্যাচের পর অবশ্য বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পারফরম্যান্স নিয়ে কোনও ভাষা খুঁজে পাননি তিনি। 

স্ক্যালোনির এমন বক্তব্য অবাক করার মতো না। আসলেই তো; ফুটবল বিশ্বের তাবৎ সব অর্জন আর সাফল্য যার পায়ে লুটিয়েছে। যার নৈপুণ্য এখনও ফুটবল বিশ্বকে মোহিত করে। তাকে নিয়ে সব কথা তো আগেই বলা হয়ে গেছে। তাই স্ক্যালোনি বলেছেন, ‘মেসিকে নিয়ে বলার মতো আর কোনো শব্দ নেই। গত ২০ বছর ধরে সে আমাদের এমন পারফরম্যান্সে অভ্যস্ত করে তুলেছে। সে সবাইকে অনুপ্রাণিত করে।’

স্কালোনি এখন মনোযোগ দিচ্ছেন গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে, যেখানে সোমবার অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘আমরা এক ম্যাচ করে এগোবো। দল খুশি, অনেক খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। আশা করি, পরের ম্যাচেও জিতবো, যাতে তৃতীয় ম্যাচে সবাইকে আরও ভালোভাবে প্রস্তুত রাখা যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
শেষ দিকের ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড
নেইমারকে রেখেই ফিলাডেলফিয়াতে ব্রাজিল
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে