প্রথম ও দ্বিতীয় গোলে আমরা মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ 

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ১১:১৬আপডেট : ১৭ জুন ২০২৬, ১১:১৬

বিশ্বকাপে নিজেদের শিরোপা রক্ষার প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে হতাশা নিয়েই মাঠ ছেড়েছে আলজেরিয়া। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিক-ই মূলত ব্যবধান গড়ে দিয়েছে। ম্যাচ শেষে আলজেরিয়া কোচ ভ্লাদিমির পেতকোভিচ স্বীকার করেন, নিজেদের ভুলেই ম্যাচটা মেসির জন্য আরও সহজ হয়ে গেছে।

তার কথা, ‘ক্লাস কখনও হারিয়ে যায় না। আমরা এমন একজন খেলোয়াড়ের কথা বলছি, যিনি ক্যারিয়ারে সাত বা আটবার ব্যালন ডি’অর জিতেছেন।’

তিনি মনে করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথম ও দ্বিতীয় গোলে আমরা তাকে (মেসিকে) সুযোগ করে দিয়েছি। এই ভুলগুলোই তার জন্য গোল করা সহজ করে দিয়েছে।’

তবে মেসির পারফরম্যান্সের প্রশংসা করতেও ভোলেননি তিনি। পেতকোভিচের ভাষায়, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ। সে এমন অনেক কিছু করতে পারে, যা অন্যদের জন্য কঠিন।’

আলজেরিয়া কোচ আরও বলেছেন, ‘তার চারপাশে পুরো আর্জেন্টিনা দল তাকে সহায়তা করে। গত কয়েক দশক ধরে সে অবিশ্বাস্য কিছু করে চলেছে।’

ম্যাচ নিয়ে তিনি জানান, ‘আর্জেন্টিনা আজ ১০টি শট নিয়েছে, যার মধ্যে ৭টিই মেসির কাছ থেকে এসেছে। আর এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
শেষ দিকের ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিলো সুইজারল্যান্ড
নেইমারকে রেখেই ফিলাডেলফিয়াতে ব্রাজিল
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
সক্রিয় মৌসুমি বায়ু, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
অভিযোগ-সমালোচনার মধ্যেই মানিকগঞ্জ থেকে বদলি প্রকৌশলী আজিজ
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে