আজ রাতে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৬, ১৫:৩১আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১৫:৩১

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ম্যাচটা মাঠে গড়াবে বৃহস্পতিবার দিবাগত রাত ২টায়। দেখাবে সনি টেন-১। 

বিশ্বকাপের আর তিন মাসেরও কম সময় বাকি। তার আগেই নিজেদের অবস্থান যাচাই করতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে দুই দল। এদিন বোস্টনের কাছাকাছি জিলেট স্টেডিয়ামে তারা একে অপরের মুখোমুখি হবে।

ঠিক ১১ বছর পর আবারও দেখা হচ্ছে দুই দলের। সর্বশেষ ২০১৫ সালের মার্চে স্তাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। সেই ম্যাচে গোল করেছিলেন অস্কার, নেইমার ও লুইজ গুস্তাভোরা।

দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব থেকে ব্রাজিল ১৮ ম্যাচে ছয়টি হার নিয়ে পঞ্চম স্থানে থেকে কোনও রকমে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এখন তারা নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে। 

এই ম্যাচের পর তারা ফ্লোরিডার অরল্যান্ডোতে যাবে। সেখানে ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এই দলটিই ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলকে বিদায় করেছিল।

৩৪ বছর বয়সী নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলেননি। ফিটনেস সমস্যায় তার অনুপস্থিতি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে নেইমারের অনুপস্থিতিতে এখন ব্রাজিলের মূল ভরসা রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।

অপর দিকে, ফ্রান্সের মূল ভরসা বরাবরের মতো কিলিয়ান এমবাপ্পে। হাঁটুর চোট কাটিয়ে গত সপ্তাহেই রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে ফেরার পর জাতীয় দলের এই সফরে খেলতে আগ্রহ দেখিয়েছেন ফরাসি অধিনায়ক।

/এফআইআর/
সম্পর্কিত
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
ড্র করে শেষ রক্ষা ব্রাজিলের
৮৮ বছর প্রথম ম্যাচে হারেনি ব্রাজিল, এবার কী করবে?
সর্বশেষ খবর
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেফতার 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রসহ বৃষ্টি
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
উৎকণ্ঠায় নেইমার, চাপ যেন আরও বাড়লো
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা