বর্ষসেরা আলকারেজ-সাবালেঙ্কা 

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১২:০৭আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭

মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডসের লাল গালিচায় দাপট দেখিয়েছে টেনিস। বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন কার্লোস আলকারেজ ও আরিয়ানা সাবালেঙ্কা। 

২০২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই সম্মান পেয়েছেন দু’জন। বছর শেষে নারী ও পুরুষ—উভয় বিভাগের টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন তারা।

২২ বছর বয়সী স্প্যানিশ তারকা আলকারাজ ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে বছরের শেষে আবারও এক নম্বর স্থান পুনরুদ্ধার করেন। 

অন্যদিকে, ২৭ বছর বয়সী বেলারুশিয়ান সাবালেঙ্কা নিউইয়র্কে শিরোপা জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও উঠেছিলেন। 

এদিকে, ফুটবল থেকে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। আর ২০২৫ সালে ফরাসি লিগ ও কাপসহ প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ‘ওয়ার্ল্ড টিম অব দ্য ইয়ার’ হয়েছে পিএসজি।

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের মনোনয়ন নির্ধারণ করে বৈশ্বিক গণমাধ্যম, আর বিজয়ী নির্বাচন করেন লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাকাডেমির ৬৯ সদস্য। ২০০০ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হচ্ছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
এক অদ্ভুত আবাসিক ভবন ‘কুনশানের পিরামিড’
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া কেমন যাবে 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
৩-০ গোলে এগিয়ে বিরতিতে ব্রাজিল 
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
যুক্তরাষ্ট্রের মসজিদে মুসল্লিদের জন্য খেজুর, বিস্কুট আর পানিও আছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে?