যে কারণে ফ্রেঞ্চ ওপেনে থাকছেন না আলকারেজ

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১২:১৩আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৩

ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারেজ। অথচ এবারের আসরেই তাকে পাওয়া যাচ্ছে না! কব্জির চোটে ছিটকে গেছেন তিনি। 

দুইবারের বর্তমান চ্যাম্পিয়ন জানিয়েছেন, চলমান কব্জির চোটের কারণে আগামী মাসের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। 

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই স্প্যানিশ তারকা গত সপ্তাহে বার্সেলোনা ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে জয় পেলেও ওই ম্যাচেই তার ডান কব্জিতে চোট লাগে।

২২ বছর বয়সী আলকারেজ চোটের অবস্থা জানতে পরীক্ষা করিয়েছেন। এরপর তিনি দুটি ক্লে কোর্টের টুর্নামেন্ট তথা ইতালিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় আলকারেজ জানিয়েছেন, ‘কোর্টে ফেরার সঠিক সময় নির্ধারণে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটি আমার জন্য কঠিন সময়। তবে আমি নিশ্চিত, আমরা আরও শক্ত হয়ে ফিরবো।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
বিশেষ ই-নিলামে বিমানবন্দরে আটকে থাকা পণ্য বিক্রি করবে কাস্টমস 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৮৬৩৯ হাজি 
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
অবশেষে বাঁচলো প্রাণ, আশ্রয় পেলো শিশুসন্তানসহ সেই দম্পতি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা