ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ৩ জনের ব্যাংক হিসাব জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১০





ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ৩ জনের ব্যাংক হিসাব জব্দ ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা ও নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর দুই সন্তানসহ তিনজনের ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ শাখা এ তথ্য নিশ্চিত করে।
এই তিনজন হলেন মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, মেয়ে রোজী চিশতী এবং বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সাইফুল মাতব্বর।
দুদক জানায়, গত ১৫ সেপ্টেম্বর এই তিনজনের ব্যাংক হিসাব জব্দ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করেন দুদক উপপরিচালক মো. সামছুল আলম। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ব্যাংক হিসাব জব্দ করার অনুমতি দেন।
দুদক জানায়, মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বনানী শাখা; ডাচ বাংলা ব্যাংক, পল্লবী শাখা; যমুনা ব্যাংক, গুলশান শাখা এবং স্ট্যান্ডার্ড ব্যাংক, বকশীগঞ্জ, জামালপুর শাখার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
রাশেদুল হক চিশতী ও তার বোন রোজী চিশতীর যৌথ নামে থাকা যমুনা ব্যাংক, মহাখালী শাখার ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। এছাড়া বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সাইফুল মাতব্বরের স্ট্যান্ডার্ড ব্যাংক, বকশীগঞ্জ, জামালপুর ব্যাংক শাখার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ফারমার্স ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

/ডিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান