শাহজালালে তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ২৩:২০আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২৩:৫৪

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ অন্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে যৌথ অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও জাপানের দাতা সংস্থা জাইকা। প্রকল্পটির বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মধ্যে চুক্তি হলো। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এতে স্বাক্ষর করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও মিতসুবিসি করপোরেশনের জেনারেল ম্যানেজার ইয়াসুনোরি সাকামোতো।

চুক্তিস্বাক্ষরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বেবিচক ও এডিসি সুষ্ঠুভাবে কাজটি সম্পন্ন করতে সক্ষম হবে। 

অনাড়ম্বর অনুষ্ঠানটিতে অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মহিবুল হক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ হিতোশি হিরাতাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক, জাইকা, উপদেষ্টা প্রতিষ্ঠান নিপ্পন কোয়েই ও ঠিকাদার প্রতিষ্ঠান এডিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত বছরের ২৮ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটির উদ্বোধন ও ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবনের মাধ্যমে বছরে প্রায় দুই কোটি যাত্রী চলাচলে আন্তর্জাতিক মানের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম