মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ১১:৩৬আপডেট : ০৪ জুন ২০২৬, ১১:৩৬

একটি মৌমাছি কীভাবে রানি হয়ে ওঠে, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে কেবল ‘রয়্যাল জেলি’ খাওয়াই এর প্রধান চাবিকাঠি। তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, শুধু খাবার নয়, রানির বড় হয়ে ওঠার পরিবেশও সমান গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা কর্মী মৌমাছিদের এমন একটি বিশেষ গ্রুপ শনাক্ত করেছেন, যারা মৌচাকের ভেতরে রানির জন্য মোমের বিশেষ আবাসস্থল বা ঘর তৈরিতে বিশেষভাবে পারদর্শী।

মৌচাক সচল রাখতে কর্মী মৌমাছিরা খাবার সংগ্রহ করা, বাচ্চাদের লালন-পালন এবং রানি মৌমাছির যত্ন নেওয়াসহ অসংখ্য কাজ করে থাকে। নেচার সাময়িকীতে বুধবার প্রকাশিত এক নতুন গবেষণায় জানা গেছে, রানির ঘর তৈরির দায়িত্বে থাকা এই মৌমাছিদের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। এই বাড়তি তাপ তাদের শরীর থেকে নিঃসৃত বিশেষ রাসায়নিককে মোমের সঙ্গে গলাতে ও মেশাতে সাহায্য করে।

এই গবেষণায় যুক্ত না থাকা নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটির মৌমাছি গবেষক জুলিয়া বাউশার বলেন, কেউ কখনও ভাবেনি যে রানির এই বিশেষ ঘরগুলো তৈরির জন্য কর্মীদের এমন একটি সুনির্দিষ্ট দল থাকতে পারে।

গবেষণায় দেখা গেছে, নতুন শনাক্ত হওয়া এই মৌমাছিগুলো বয়সে তরুণ এবং এদের জিনগত বৈশিষ্ট্য এই বিশেষ কাজের জন্য অনন্যভাবে উপযুক্ত। এদের তৈরি চীনাবাদামের আকৃতির ঘরটির গঠনও ছিল আলাদা। সাধারণ কর্মী মৌমাছিদের ঘরের তুলনায় রানির ঘরের মোম ছিল অনেক নরম, তবে এর গলনাঙ্ক ছিল বেশ বেশি।

এই তত্ত্বটি পরীক্ষা করতে গবেষকেরা রানির মোম এবং সাধারণ কর্মীর মোম দিয়ে তৈরি আলাদা পাত্রে রানি মৌমাছির বাচ্চাদের বড় করেন। দেখা গেছে, রয়্যাল জেলি খাওয়ার পরও যেসব রানি কর্মী মৌমাছির মোমে বড় হয়েছিল, আকারে তারা ছোট ছিল এবং তাদের বেঁচে থাকার হারও ছিল কম।

গবেষণার সহ-লেখক ও চাইনিজ অ্যাকাডেমি অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস-এর বিজ্ঞানী কাই ওয়াং এক বলেন, শতাব্দী ধরে আমরা বিশ্বাস করে এসেছি যে রানি মৌমাছি তৈরির একমাত্র নিয়ম হলো ‘তুমি যা খাও, তুমি তা-ই’। আমাদের এই গবেষণা সেই নিয়মটি নতুন করে লিখে বলছে, ‘তুমি যেখানে বাস করো, তুমি তা-ই’।

এই আবিষ্কার মৌচাকের ভেতরের এক দুর্লভ রহস্য উন্মোচন করলেও এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। ব্লুবেরি, স্কোয়াশ, তরমুজ ও বাদামের মতো ফসলের পরাগায়ন ও বেঁচে থাকা নিশ্চিত করে এই মৌমাছিরা। তাই রানির ঘর তৈরি করা মৌমাছিদের গোপন জীবন এবং একটি মৌচাকের প্রধান রানি গড়ে ওঠার পেছনের সুনির্দিষ্ট কারণগুলো জানতে আরও গবেষণার প্রয়োজন।

গবেষক বাউশার বলেন, আমি এই মোমের সুনির্দিষ্ট রাসায়নিক গঠন এবং কোন উপাদানগুলো রানির বৃদ্ধিতে সরাসরি প্রভাব ফেলছে, সে সম্পর্কে আরও জানতে আগ্রহী।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম