এলো তাসনুভা তিশার নতুন গানচিত্র (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৬

ভিডিওতে তাসনুভা তিশা ও সাব্বির অর্ণব ভালোবাসা দিবস ফুরিয়ে গেলেও রয়ে গেছে তার রেশ। সেই সূত্রে রবিবার (১৬ ফেব্রুয়ারি) উন্মুক্ত হলো জনপ্রিয় মডেল-অভিনেত্রী তাসনুভা তিশার নতুন গানচিত্র ‘তুমি এতো ভালো কেন’।
এতে তার বিপরীতে মডেল হয়েছেন সাব্বির অর্ণব। তাদের নিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
সেভেন টিউনস নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত প্রেমময় এই গানটি লিখেছেন শরীফ আল-দীন। কণ্ঠ দিয়েছেন ঢাকার পারভিন সুলতানা ও কলকাতার আকাশ সেন। নাজির মাহমুদের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
‘তুমি এতো ভালো কেন’ শিল্পী পারভিন সুলতানার তৃতীয় গান। তিনি বললেন, ‘একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো গান। যারা শুনছেন, বেশ প্রশংসা করছেন। এটাই বড় প্রাপ্তি।’
তাসনুভা তিশা এখন টিভি নাটকের ব্যস্ত অভিনেত্রী। বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। নতুন এই গানচিত্রটি প্রসঙ্গে তাসনুভা তিশা বললেন, ‘ভিকি জাহেদের নির্মাণে এটি আমার দ্বিতীয় গানচিত্র। নির্মাতা হিসেবে তিনি পরীক্ষিত। গানটিও চমৎকার। সবকিছু ভালো লাগায় কাজটি করেছি।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
‘ট্রাম্প মামুকে জাদুকি ঝাপ্পি’ দিতে চান সঞ্জয় দত্ত
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
তৃণমূল ছেড়ে বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী কোয়েল মল্লিক
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম