মা হওয়ার আভায় ঝলমল কিয়ারা, সিদ্ধার্থকে ছাপিয়ে ‘মাম্মা গ্লো’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ অক্টোবর ২০২৬, ১৭:০১ আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১৭:০১

দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর জানানোর কয়েক দিন পরই স্বামী সিদ্ধার্থ মালহোত্রা এবং কন্যা সারায়াহকে সঙ্গে নিয়ে কাটানো ছুটির বিশেষ কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছুটির দিনের এসব ছবিতে অভিনেত্রী কিয়ারার গর্ভকালীন রূপ বা ‘মামা গ্লো’ নেটিজেনদের বিশেষভাবে নজর কেড়েছে।

ইন্সটাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে কিয়ারাকে সুইমিং পুলের পাশে রোদ পোহাতে, পাহাড়ঘেরা হ্রদের ধারে বিশ্রাম নিতে এবং পরিবারের সঙ্গে সৈকতে সময় কাটাতে দেখা গেছে। একটি ছবিতে বালুর ওপর পুরো পরিবারের পদছাপ দেখা যায়, অন্য একটি ছবিতে রয়েছে ছোট মেয়ে সারায়াহর ছোট্ট দুটি পা। এছাড়া একটি মিরর সেলফিতে সিদ্ধার্থ ও কিয়ারাকে একসঙ্গে দেখা গেছে। তবে দম্পতি তাদের কন্যাসন্তানের মুখ আগের মতোই এবারও ক্যামেরার আড়ালে রেখেছেন।

ছবিগুলোতে ভক্তেরা কিয়ারার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন ভক্ত মন্তব্যে লিখেছেন, ‘মামা গ্লো।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘মাতৃত্ব তোমাকে কবিতার মতো সুন্দর রূপ দিয়েছে।’

এর আগে গত ৭ অক্টোবর কিয়ারা ও সিদ্ধার্থ তাদের দ্বিতীয় সন্তান আগমনের সুখবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। একটি ছবিতে তারা দুজন ও সারায়াহকে একজোড়া ছোট বুট জুতো ধরে থাকতে দেখা যায়। ক্যাপশনে কিয়ারা লিখেছিলেন, ‘সবচেয়ে বড় উপহার দিয়ে আমাদের আবারও আশীর্বাদ করা হয়েছে। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে।’ গত বছরের নভেম্বরে সারায়াহর জন্ম হয়।

মা হওয়ার অভিজ্ঞতা কীভাবে জীবন ও পেশাগত চিন্তাভাবনা বদলে দিয়েছে, তা নিয়ে পডকাস্টার রাজ শমানির সঙ্গে এক আলাপে কিয়ারা বলেছিলে, ‘আমার মনে হয়, মা হওয়ার আগে ও পরে আমি সম্পূর্ণ আলাদা একজন মানুষে পরিণত হয়েছি। সব দিক থেকেই।’

মেয়ের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করার কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘আমার মেয়ে কী অনুভব করবে? আমি যদি এই কাজটি করি তবে সে কেমন বোধ করবে?’

মাতৃত্বের কারণে কিয়ারা তার অভিনয় জগত থেকে দূরে সরে যাননি। সারায়াহর জন্মের পর তিনি কাজে ফিরে আসেন এবং এ বছর যশ অভিনীত ‘টক্সিক’ চলচ্চিত্রে অভিনয় করেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক বিস্ফোরণে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক বিস্ফোরণে আগুন, জরুরি অবতরণ
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
মোদির কাছে কী কী দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়
বিনোদন বিভাগের সর্বশেষ
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
৮৪ বছরে অমিতাভ বচ্চন, ‘জলসা’র সামনে ভক্তদের উৎসব
‘জেলার ২’-তে তামান্নার জন্য গান চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক
‘জেলার ২’-তে তামান্নার জন্য গান চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক
বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’,  ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন
বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’,  ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
অল্পের জন্য রক্ষা পেলেন তানজিন তিশা
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল