X
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

সেকশনস

অনুমোদিত মূলধন শত কোটি করার সুপারিশ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১৮:৪১
image

BPC রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদিত মূলধন আরও বৃদ্ধির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে অংশ নেন কমিটির সভাপতি তাজুল ইসলামের, সদস্য ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, হুইপ আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আবদুল লতিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মো. শিবলী সাদিক, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বিষয়ক খসড়া আইন সম্প্রতি সংসদে তোলা হয়েছে।ওই আইনে অনুমোদিত মূলধন বাড়িয়ে ১০০ কোটি টাকা করার বিধান সংযোজনের সুপারিশ করেছে কমিটি।

যদিও খসড়া আইনে এ করপোরেশনের অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা করার কথা বলা হয়। তবে সংসদীয় কমিটি মনে করছে, এর পরিমাণ হওয়া উচিৎশত কোটি টাকা। বর্তমানে এ করপোরেশনের অনুমোদিত মূলধন এক কোটি টাকা।

‘পেট্রোলিয়াম করপোরেশন বিল-২০১৫’ অক্টোবর মাসে সংসদে উত্থাপন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বিলটি যাচাই-বাছাই করতে পাঠনো হয় সংসদীয় কমিটিতে।

বিপিসি ১৯৭৬ সালে জারি এক অধ্যাদেশের আলোকে এতদিন চলে আসছে। সম্প্রতি এ অধ্যাদেশটি বাতিল করা হয়।

অধ্যাদেশটিতে বিধান ছিল করপোরেশনে একজন চেয়ারম্যান এবং পাঁচজন পরিচালক থাকবে । নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, একজন চেয়ারম্যান ও আটজন পরিচালক রাখার কথা।

/এফএইচ/

সম্পর্কিত

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

‘বিদ্যুৎসাশ্রয়ী ভবন তৈরিতে সহায়তা করবে সরকার’

‘বিদ্যুৎসাশ্রয়ী ভবন তৈরিতে সহায়তা করবে সরকার’

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো  

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো  

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২৩:০০

আইন অনুযায়ী বিইআরসি ছাড়া আর কারও এলপিজির মূল্য নির্ধারণের এখতিয়ার নেই। ফলে সরকারি এলপিজির দামা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) দেওয়ার কোনও সুযোগ নেই বলে জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর চেয়ারম্যানের কাছে এই বিষয়ে একটি চিটি পাঠিয়েছে ক্যাব। ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসের ৭ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বিইআরসির সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এলপি গ্যাস লিমিটেডের  সরবরাহ করা এলপিজির দাম নির্ধারণের বিষয়টি বিইআরসির আওতাবহির্ভূত রাখার কথা বলা হয়েছে।

বিইআরসিকে দেওয়া ক্যাবের চিঠিতে বলা হয়েছে, সরকারি এলপিজি কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের এলপিজির দাম নির্ধারণ করার দায়িত্ব বিপিসিকে দেওয়া এবং এই চিঠি দিয়ে বিইআরসির এখতিয়ার বহির্ভূত রাখতে বলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বিইআরসি আইনের ২২(খ) উপধারা লঙ্ঘন করেছে। এই আইনের ৪২ ধারা মতে আইন লঙ্ঘনের দায়ে শাস্তিযোগ্য অপরাধ করেছে। অন্যদিকে তাতে উচ্চ আদালতের আদেশ অমান্য করা হয়েছে। ফলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আদালত অবমাননার দায়ে অভিযুক্ত।

চিঠিতে জ্বালানি বিভাগ চলতি মাসে ৭ সেপ্টেম্বর বিইআরসিকে দেওয়া চিঠি অনতিবিলম্বে বাতিল বা প্রত্যাহার করাসহ ৬টি সুপারিশ করা হয়েছে। এরমধ্যে রয়েছে বিইআরসির আইন সংশোধন করে এলপিজিসহ পেট্রোলিয়াম পণ্যসমূহের দাম নির্ধারণ বিইআরসির এখতিয়ার বহির্ভূত রাখার তৎপরতা বন্ধ করা এবং এই আইন সংশোধন না করা, বিইআরসি আইনের ২২(খ) উপধারা মতে গণশুনানির ভিত্তিতে পেট্রোলিয়াম পণ্যগুলোর দাম নির্ধারণ করার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে বিইআরসিকে জানানো, জ্বালানি খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে সংস্থাটির হিসাব নিকাশ কন্ট্রোলার অডিটর জেনারেলের মাধ্যমে অডিট করানো, এলপিজিসিএলের এলপিজির ডিস্ট্রিবিউটর ও রিটেইলার চার্জ গণশুনানির মাধ্যমে নির্ধারণ করা এবং সরকারি এলপিজি স্বল্প দামে বস্তিবাসী ও স্ট্রিট ফুড ভেন্ডরদের মধ্যে বিতরণ করা।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, আইন অনুযায়ী বিইআরসি ছাড়া আর কারও পেট্রোলিয়াম জাতীয় পণ্য যেমন, এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই। জ্বালানি বিভাগ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তা আইন বহির্ভূত। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি।

/এসএনএস/এমআর/

সম্পর্কিত

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিলের দাবি

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন বাতিলের দাবি

‘বিদ্যুৎসাশ্রয়ী ভবন তৈরিতে সহায়তা করবে সরকার’

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৬

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম বলেছেন, ভবনে জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করার জন্য পাইলট প্রকল্প করার বিষয়টি খুব জরুরি। সরকার বিদ্যুৎ সাশ্রয়ী ভবন তৈরিতে পূর্ণ সহায়তা করবে। টাকা তেমন কোনও সমস্যা হবে না। সেইসঙ্গে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। তারাও যেন এমন ভবন তৈরিতে এগিয়ে আসে। সেখানেও সরকারি সবরকমের সহযোগিতা থাকবে।

আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত ‘এনার্জি এফিসিয়েন্সি ইন পাবলিক বিল্ডিংস’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্বালানি সাশ্রয় নিয়ে কারিগরি বিষয়ে সমাধান ধাপে ধাপে করতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ব্যক্তিগত অভ্যাস পরিবর্তনের মাধ্যমেও ৫০ ভাগ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। জ্বালানিসাশ্রয়ী ভবন নির্মাণের ক্ষেত্রে প্রাথমিকভাবে একটা পাইলট প্রজেক্ট করা যেতে পারে। সরকার এর ব্যয় পুরোটা বহন করবে। এ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সুইচ বন্ধ হয়ে যায় এমন প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। এসির তাপমাত্রা যেন ২৮ ডিগ্রির কম না করা যায় এমন স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করতে হবে।

মূল প্রবন্ধে ফারজানা মমতাজ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ী ভবন নিয়ে স্রেডা একটা নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে। সরকার ২০২১ সালে ১৫ ভাগ আর ২০৩০ সালের মধ্যে ২০ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। শুধুমাত্র আবাসিক খাত বিদ্যুৎ সাশ্রয়ী করা গেলে প্রায় ২৯ ভাগ জ্বালানি সাশ্রয় করা সম্ভব।

প্রবন্ধে বলা হয়, গণপূর্ত, শিক্ষা বিভাগ ও স্বাস্থ্য বিভাগ মিলিয়ে দেশে প্রায় ৮৫ হাজার সরকারি ভবন আছে। এরমধ্যে গণপূর্তের ১৪ হাজার, যার ২৭৩টি ঢাকায়। ৮০ কোটি থেকে ১২০ কোটি টাকা বিনিয়োগ করে এই ভবনগুলো থেকে প্রতিবছর ১১ থেকে ১৫ মিলিয়ন ঘণ্টা বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এতে বছরে ১১ কোটি থেকে ১৫ কোটি টাকা সাশ্রয় হবে। নিয়ন্ত্রণ করা যাবে কার্বন দূষণ।

সভায় যেসব সুপারিশ উপস্থাপন করা হয় সেগুলো হলো, কম্পিউটার ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ী মোড ব্যবহার করতে হবে। ফ্লুরোসেন্ট টিউব লাইটের বদলে এলইডি বাল্ব ব্যবহার করতে হবে। সনাতন পদ্ধতির সিলিং ফ্যান ব্যবহার না করে বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহার করতে হবে, পুরোনো এসির বদলে ইনভার্টার প্রযুক্তিসহ এসি ব্যবহার করতে হবে। ভবনগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী কাচ ব্যবহার করতে হবে। বিদ্যুৎ ব্যবহারে গতানুগতিক অভ্যাস পরিবর্তন করতে হবে। এছাড়া একটা সমন্বিত বিদ্যুৎ সাশ্রয়ী গাইডলাইন তৈরি করতে হবে।

মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ভবনগুলোকে জ্বালানি দক্ষ করা একটি বড় কাজ। প্রাথমিক পর্যায়ে পাবলিক বিল্ডিংকে জ্বালানি দক্ষ করার উদ্যোগ হিসেবে ১২টি ভবনে সমীক্ষা করা হয়েছে। এর আলোকে কাজ চলছে, প্রয়োজনে সমীক্ষা আরও করা হবে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) ও জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড-এর সহায়তায় আলোচনায় মোল্লাহ আমজাদ হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং স্রেডা-র চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইফুল্লাহিল আজম। আলোচ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেড্রার সদস্য ফারজানা মমতাজ। প্যানেলিস্ট হিসেবে কথা বলেছেন, বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জহরুল হক এবং গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফুল হক।

/এসএনএস/ইউএস/

সম্পর্কিত

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো  

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো  

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ইভ্যালির প্রতারণা বোঝাই যায়নি: বাণিজ্যমন্ত্রী

ইভ্যালির প্রতারণা বোঝাই যায়নি: বাণিজ্যমন্ত্রী

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো  

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১

আগামী ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত পণ্য বিক্রি কার্যক্রমের সময় বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগের সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার মেয়াদ ছিল ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।

রবিবার (২৬ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের শেষে আবারও নতুন করে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হতে পারে।

উল্লেখ্য, দেশজুড়ে টিসিবির ৪০০ ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি ও চট্টগ্রাম সিটিতে ২০টি ট্রাক রয়েছে। এ ছাড়া প্রতিটি মহানগর ও জেলা শহরেও ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি চলছে।

/এসআই/এপিএইচ/

সম্পর্কিত

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

‘বিদ্যুৎসাশ্রয়ী ভবন তৈরিতে সহায়তা করবে সরকার’

‘বিদ্যুৎসাশ্রয়ী ভবন তৈরিতে সহায়তা করবে সরকার’

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ইভ্যালির প্রতারণা বোঝাই যায়নি: বাণিজ্যমন্ত্রী

ইভ্যালির প্রতারণা বোঝাই যায়নি: বাণিজ্যমন্ত্রী

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০

সঞ্চয়পত্রের মুনাফার হার কমি‌য়ে‌ছে সরকার। সঞ্চয়পত্রে যাদের ১৫ লাখ টাকার ওপরে বিনিয়োগ আছে, তাদের মুনাফার হার দুই শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পুনর্নির্ধারিত মুনাফার হার বাস্তবায়‌নে ব্যাংকগু‌লো‌কে নি‌র্দেশ দি‌য়ে‌ একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়— যারা নতুন করে সঞ্চয়পত্র কিনবেন, শুধু তাদের জন্য পরিবর্তিত এ হার কার্যকর হবে। আগের কেনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর সেটি পুনঃবিনিয়োগ করলে, তখন নতুন মুনাফার হার কার্যকর হবে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয়ের জন্য মুনাফার নতুন এই হার প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বর্তমানে মেয়াদ শেষে ১১ দশমিক ২৮ শতাংশ মুনাফা পাওয়া যায়। নতুন নির্দেশনায় যারা সঞ্চয়পত্রে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করবেন, তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ১০ দশমিক ৩০ শতাংশ হারে। ৩০ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে মুনাফার হার হবে ৯ দশমিক ৩০ শতাংশ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রের মেয়াদ শেষে মুনাফার হার ছিল এতদিন ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। এখন ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কমিয়ে করা হয়েছে ১০ শতাংশ। সঞ্চয়পত্রে যাদের বিনিয়োগ ৩০ লাখ টাকার বেশি তারা মেয়াদ শেষে মুনাফা পাবেন ৯ শতাংশ হারে।

/জিএম/এপিএইচ/

সম্পর্কিত

সঞ্চয়পত্রের মুনাফা কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা

সঞ্চয়পত্রের মুনাফা কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা

সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রথম স্তরের সীমা বাড়তে পারে

সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রথম স্তরের সীমা বাড়তে পারে

সঞ্চয়পত্রের মুনাফার হার কমলো

সঞ্চয়পত্রের মুনাফার হার কমলো

সঞ্চয়পত্রে বিনিয়োগ, খতিয়ে দেখবে এনবিআর

সঞ্চয়পত্রে বিনিয়োগ, খতিয়ে দেখবে এনবিআর

ইভ্যালির প্রতারণা বোঝাই যায়নি: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫২

ইভ্যালির প্রতারণা অনেক সময় বোঝাই যায়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য দেওয়ার অফার বাস্তবসম্মত নয়, এটি বুঝতে হবে। সাধারণ মানুষকে এ ধরনের প্রলোভন থেকে সরে আসতে হবে।’

রবিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান মফিজুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মশালায় ইআরএফ’র সদস্য দেশের বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইআরএফ সভাপতি শারমিন রিনভী ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞার কারণে ইভ্যালির সম্পদ বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ করা যাচ্ছে না। যদি এ সুযোগটি পাওয়া যেত তাহলে হয়তো ৫০ থেকে ৬০ শতাংশ গ্রাহকের পাওনা পরিশোধ করা সম্ভব হতো।’ বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যমান আইনের ৪২০ ধারায় (প্রতারণা) মামলা সহজেই জামিনযোগ্য বলে ই-কমার্সভিত্তিক আইনটি সংশোধনেরও দাবি উঠেছে। তবে সরকার ই-কমার্স বিষয়ে একটি নীতিমালা তৈরির কাজ করছে। আমরা ইভ্যালির বিষয়ের দায় এড়াচ্ছি না। আমরা এটিকে শৃঙ্খলার মধ্যে আনতে চাই। আমরা ভাবছি কী করা যায়। কারণ, ই-কমার্স নিয়ে পক্ষে-বিপক্ষে বহু মত রয়েছে।’

অনলাইনে কোরবানির গরু কিনতে গিয়ে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই বছর আগে অনলাইনে কোরবানির গরু বেচাকেনার কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে আমি নিজেও প্রতারণার শিকার হয়েছিলাম। ই-কমার্স থেকে এক লাখ টাকার কোরবানির গরু কিনেছিলাম। টাকাও দিয়েছিলাম। কিন্তু ৫-৬ দিন পর জানানো হলো—আমাকে যে গরুটি দেখানো হয়েছিল, তা বিক্রি হয়ে গেছে। পরে আমাকে কম দামে অন্য একটি গরু দিয়েছিল এবং সঙ্গে একটি ছাগলও পেয়েছিলাম। গরু পাওয়ার আগে টাকা পরিশোধ করে আমি তাদের কাছে বন্দি হয়ে গিয়েছিলাম। তাই পরে ওরা যে গরু দিয়েছে, তা-ই নিয়েছি।’  

/এসআই/এপিএইচ/এমওএফ/   

সম্পর্কিত

শেয়ার বাজার চাঙা রাখতে আরও কিছু উদ্যোগ বিএসইসির

শেয়ার বাজার চাঙা রাখতে আরও কিছু উদ্যোগ বিএসইসির

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম

সঞ্চয়পত্রের মুনাফা কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা

সঞ্চয়পত্রের মুনাফা কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা

সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রথম স্তরের সীমা বাড়তে পারে

সঞ্চয়পত্রে বিনিয়োগে প্রথম স্তরের সীমা বাড়তে পারে

সর্বশেষ

বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

শিক্ষক-শিক্ষার্থীদের করোনা চিকিৎসার ব্যয় কার?

শিক্ষক-শিক্ষার্থীদের করোনা চিকিৎসার ব্যয় কার?

টিভিতে আজ

টিভিতে আজ

মোবাইলফোনে তালাক দিলেন স্বামী, শিশুপুত্রকে গলা কেটে হত্যা

মোবাইলফোনে তালাক দিলেন স্বামী, শিশুপুত্রকে গলা কেটে হত্যা

‘দায়িত্ব পালনে বাধ্য হয়েছি, বসের হুকুম তালিম করেছি’

শিল্পকলায় ‘অনিয়ম’‘দায়িত্ব পালনে বাধ্য হয়েছি, বসের হুকুম তালিম করেছি’

সচেতন সেবায় পর্যটনের ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা 

আজ বিশ্ব পর্যটন দিবসসচেতন সেবায় পর্যটনের ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা 

স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে ছেলে, সহায়তার অভিযোগ বাবার বিরুদ্ধে

স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে ছেলে, সহায়তার অভিযোগ বাবার বিরুদ্ধে

কিশোর গৃহকর্মীর বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  

কিশোর গৃহকর্মীর বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ  

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

বিইআরসি ছাড়া অন্য কারও এলপিজির দাম নির্ধারণের এখতিয়ার নেই: ক্যাব

‘বিদ্যুৎসাশ্রয়ী ভবন তৈরিতে সহায়তা করবে সরকার’

‘বিদ্যুৎসাশ্রয়ী ভবন তৈরিতে সহায়তা করবে সরকার’

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো  

টিসিবির পণ্য বিক্রির মেয়াদ বাড়লো  

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে এবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

ইভ্যালির প্রতারণা বোঝাই যায়নি: বাণিজ্যমন্ত্রী

ইভ্যালির প্রতারণা বোঝাই যায়নি: বাণিজ্যমন্ত্রী

© 2021 Bangla Tribune