কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ

রাঙামাটি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ০৯:০০আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:০০

রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

বুধবার (২ জুলাই) রাতে শহরের মানিকছড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি কেচকি ও আইড় মাছ জব্দ করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় মাছগুলো নিলামে বিক্রি করা হয়।

বিএফডিসি সূত্র জানায়, কাপ্তাই হ্রদ থেকে অবৈধভাবে ধরা ২৪০ কেজি কেচকি ও ৩৫ কেজি আইড় মাছ চট্টগ্রামগামী বাসে করে পাচার হওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জব্দ করা হয়। এ সময় যাত্রীবাহী বাসের চালক তার বাহন রেখে পালিয়ে যায়। পরে জব্দ করা মাছ নিলামে ৬৩ হাজার টাকায় বিক্রয় করা হয় এবং বাসটি বিএফডিসিতে হেফাজতে আটক রাখা হয়েছে।

রাঙামাটি বিএফডিসি কমান্ডার ফয়েজ আল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে প্রায় ৩০০ কেজি কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় জব্দ করা হয়। এই হ্রদের মাছ আমাদের সবার সম্পদ। তাই কেউ যাতে হ্রদে মাছ ধরা বন্ধের এই সময়ে ধরতে না পারে বিএফডিসি সব সময় তৎপর হয়েছে। একই ভাবে ব্যবসায়ীদেরও এই বিষয়ে সচেতন হতে হবে।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গোপসাগরে ধরা পড়লো বিশাল টুনা মাছ, বিক্রি হলো কততে?
মাছ-সবজিতে অস্বস্তি, কাঁচা মরিচ ৩০০ ছুঁই ছুঁই
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী