মাহবুবুল হক চিশতীসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২০, ১৬:৩০আপডেট : ২০ জুলাই ২০২০, ১৬:৩৪

মাহবুবুল হক চিশতী

প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীসহ ছয় জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জুলাই) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।

অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিরা  পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক লি.) মতিঝিল শাখা থেকে সুদসহ ৬২ কোটি ৯৬ লাখ,৭৫ হাজার ৬১৯.৬৭ টাকা আত্মসাৎ করেছেন।

মামলায় আসামি করা হলেন— পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি, পদ্মা ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (চাকরি হতে বরখাস্ত)  মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান (চাকরি হতে বরখাস্ত), বগুড়ার আল- ফারুক ব্যাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মো. রেদওয়ানুল কাবির চৌধুরী, আল ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক এবং বগুড়ার আল ফারুক ব্যাগস লিমিটেডের পরিচালক নিম্মি কবির চৌধরী।

দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের হবে বলে জানিয়েছে দুদক।

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম