চার দিন ধরে মদ খেয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৮ আগস্ট ২০২০, ০৯:০৩ আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৯:৩৬

রাজশাহী অতিরিক্ত মদ্যপান করে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীতে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক কেন্দ্রে চাকরি করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহীর সিডিএম হাসপাতালে তিনি মারা যান। মৃতের নাম সেরগে স্মোলনিকভ (৪৩)।

সিডিএম হাসপাতালের পরিচালক ডা. তোকি চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টার দিকে তাকে ঈশ্বরদী থেকে সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। তারপর আমরা সবাই মিলে তাকে বাঁচিয়ে তোলার খুব চেষ্টা করেছি। এখানে একজন রাশিয়ান চিকিৎসকও ছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, তার সঙ্গে যারা এসেছেন তারা আমাদের জানিয়েছেন, গত চার দিন ধরে তিনি টানা মদ্যপান করছিলেন। এই সময়ের মধ্যে তিনি অন্য কোনও খাবার খাননি। তার মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে নেওয়া হয়। পরবর্তী কার্যক্রম শেষে লাশ তার নিজ দেশে পাঠানো হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
মোহাম্মদপুরে বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কুপিয়ে জখম
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা