যশোর কেন্দ্রীয় কারাগারে আগুন

যশোর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

যশোর কেন্দ্রীয় কারাগারের ব্যারাকে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস এসে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর কেন্দ্রীয় কারাগারের ফটক পেরিয়ে বাম পাশে অবস্থিত ব্যারাকে এই আগুন লাগে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিনকান্তি খান জানান, আগুন লাগার পর পরই তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। কিছু সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, ছয়টি ঘরে আগুন লাগে। তবে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারাও আগুন লাগার খবর পেয়ে কেন্দ্রীয় কারাগারে ছুটে যান। ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহযোগিতা করে পুলিশ।

জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান রাত সোয়া আটটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। তিনি আগুন নেভানোর কাজ তদারকি করছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম