ফেনীতে ১৯টি বুথে দেওয়া হবে করোনার টিকা

ফেনী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৮

ফেনীতে প্রায় তিন হাজার ব্যক্তি করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধনধারীদের রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফেনী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা দেওয়া শুরু হবে। তবে কে প্রথম টিকা নেবেন তার নাম এখনও ঠিক হয়নি।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের আটটি, পাঁচটি উপজেলায় দুটি করে ১০টি ও ফেনী পুলিশ লাইনে একটিসহ মোট ১৯টি বুথে করোনা টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিটি বুথে ১৫০ জনকে টিকা দেওয়া সম্ভব হবে। এ হিসেবে জেলায় প্রতিদিন টিকা দেওয়া যাবে দুই হাজার ৮৫০ জনকে। চাহিদা থাকলে বুথ বাড়ানো হবে। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না বলে জানান তিনি।

করোনার টিকার বিষয়ে সিভিল সার্জন বলেন, টিকা নিতে ভয়-ভীতির কোনও কারণ নেই। এ টিকা পরীক্ষিত। করোনার টিকার জন্য নিবন্ধন করতে হলে সঙ্গে করে আনতে হবে জাতীয় পরিচয়পত্র। তিনি নিজেও ৭ ফ্রেব্রুয়ারি টিকা নেবেন বলে জানিয়েছেন।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম