দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৪, ২০:৩১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ২০:৩১

দেশে পাঁচ ব্যক্তির শরীরে করোনার নতুন উপধরন জেএন.১ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। করোনার এই উপধরন পার্শ্ববর্তী দেশ ভারতেও পাওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন এই উপধরন অতি দ্রুত ছড়িয়ে পড়ার প্রবণতা আছে। তবে এতে রোগের তীব্রতা কম।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।

আইইডিসিআর জানায়, দেশে এখন পর্যন্ত পাঁচ জনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে এ মুহূর্তে ঢাকা এবং ঢাকার বাইরের রোগী আছেন। তবে তাদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোনও ইতিহাস নেই। তারা দেশেই ছিলেন। তারা প্রত্যেকেই ভালো আছেন। বিষয়টি নিয়ে উদ্বেগের কিছুই নেই।

এদিকে বুধবার (১৭ জানুয়ারি) অধিদফতরের কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স বিভাগের সদস্য সচিব ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দ্রুত টিকা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে ফাইজার কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের প্রথম, দ্বিতীয় এবং বুস্টার ডোজ (তৃতীয়, চতুর্থ ডোজ) বিতরণ এবং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু করতে হবে।

/এসও/এনএআর/
সম্পর্কিত
হয় আমি থাকবো, না হয় হাসপাতালে অনিয়ম থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
হামে নজিরবিহীন শিশুর মৃত্যু, শেষ কোথায়?
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ