চানাচুর বিক্রির ছুরি দিয়ে বোনজামাইকে খুন!

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২২

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে দিপু বিশ্বাস (৩৫) নামের এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রণ বিশ্বাস (৪৫) নামের এক চানাচুর বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে জয়কলস ইউনিয়নের নমোশুধপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রণ বিশ্বাসের চাচাতো ছোট বোনের স্বামী দিপু বিশ্বাস। যৌতুকসহ বিভিন্ন পারিবারিক বিরোধ নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন দিপু। এটি বড় ভাই রণ বিশ্বাসের সহ্য হতো না। বৃহস্পতিবার রাতেও এরকম মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে রণ বিশ্বাসের সঙ্গে দিপু বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রণ বিশ্বাস চানাচুর বিক্রির ছুরি দিয়ে দিপু বিশ্বাসকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে চিকিৎসার জন্য আড়াইশ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। পুলিশ রণ বিশ্বাসকে আটক করেছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা