৩৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, ইউপি চেয়ারম্যান পলাতক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ০৭:৪৭আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৭:৪৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জাল কারখানা থেকে এক কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার পাঁচ শ্রমিকের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারখানার মালিক পলাতক আছে।

জব্দ করা জালের বাজারমূল্য ২৫ কোটি থেকে ৩৫ কোটি টাকা হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। মৎস্য অধিদফতরের সূত্রমতে, এই পরিমাণ জালের উৎপাদন খরচ প্রায় দুই কোটি ৪০ লাখ টাকা। ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল কারখানার শ্রমিকদের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত শ্রমিকরা হচ্ছেন- মো. আবুল কাশেম, মো. আলম, মো. বেলাল, মো. শফিকুল ইসলাম ও মো. আতাউল। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ খবর নিশ্চিত করেন।

বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার ‘সাওবান ফাইবার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড‘ জাল কারখানায় এ অভিযান চালান র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমের নেতৃত্বে অবৈধ জাল উদ্ধারের অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, কারখানার মালিক পলাতক আছে। তবে সেখানে কর্মরত অবস্থায় পাঁচ শ্রমিককে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে যাতে করে অন্য কোনও শ্রমিক এ ধরনের কারখানায় চাকরি করতে নিরুৎসাহিত হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা চলাকালে স্কুলে ‘মাতলামি করা’ সেই প্রধান শিক্ষক বরখাস্ত
পরীক্ষা চলাকালে স্কুলে ‘মাতলামি করা’ সেই প্রধান শিক্ষক বরখাস্ত
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
যারা পেলেন চরকি অ্যাওয়ার্ড
জর্জিও আগাম্বেন, জুলাই অভ্যুত্থান ও (পরিচয়হীন আসন্ন) জনতা
জর্জিও আগাম্বেন, জুলাই অভ্যুত্থান ও (পরিচয়হীন আসন্ন) জনতা
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের নির্ধারিত সময়ই বহাল রাখছে ফিফা
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি