‘খসড়া হিন্দু আইনে সম্পত্তিতে সমান অধিকার পাবে নারী-পুরুষ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ২০:২৪আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:২৪

হিন্দু উত্তরাধিকার আইনে সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার থাকছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) খসড়া হিন্দু উত্তরাধিকার আইন- ২০২০ নিয়ে আয়োজিত ওয়েবিনারে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে প্রচলিত হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী অনেকক্ষেত্রেই হিন্দু নারী ও মেয়েরা বাবা-মা ও স্বামীর সম্পত্তির অংশ পান না এবং তারা বাবা ও স্বামীর সম্পত্তিতে যে অংশটুকু পেয়ে থাকেন তা কোনওভাবেই পরিবারের পুরুষ সদস্যদের সমান অংশ নয়। আইনের এই অসম প্রেক্ষিতে সামনে রেখে সম্পত্তিতে হিন্দু নারী ও পুরুষের সমান অধিকার আদায়ের লক্ষ্যে আইনটি প্রণয়ন করা হচ্ছে।

আইনটি তৈরির ক্ষেত্রে নারী ও পুরুষের সমান অধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন এই খসড়া আইনে উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষ ও হিজরা (তৃতীয় লিঙ্গ) ব্যক্তির সমান অধিকার এর কথা বলা হয়েছে। জাতীয় পর্যায়ে গঠিত ‘হিন্দু আইন প্রণয়নে নাগরিক উদ্যোগ’ কোয়ালিশন এই আইনটির খসড়া তৈরি করেছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এই কোয়ালিশনের সচিবালয়।

বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী যদি কারও পুত্র সন্তান থাকে, তাহলে কন্যা সন্তানরা তাদের উত্তরাধিকার সম্পত্তি পায় না। তবে পুত্র না থাকলে পুত্র রয়েছে এমন কন্যারা মৃত ব্যক্তির সম্পত্তির অংশ পেয়ে থাকে। যদিও নারীর অর্জিত সম্পত্তির অংশ তার পরিবারের পুরুষ সদস্যরা ঠিকই পেয়ে থাকেন।

এই খসড়া আইনে নারী-পুরুষ, পুত্র বা কন্যাসন্তান, স্বামী-স্ত্রী, ভাই-বোন অথবা বাবা-মায়ের মধ্যে সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে অসম বিভাজন করা হয়নি। অবশ্য কোনও ব্যক্তির নিজের অর্জিত সম্পত্তি সম্পূর্ণভাবে তার নিজের সম্পত্তি হবে এবং কোন কোন ব্যক্তি সম্পত্তির উত্তরাধিকারের যোগ্য হবেন না, সে বিষয়টিও সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে।

ওয়েবিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য কাজল দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের দিপালী চক্রবর্তী।

বর্তমান আইনে বিধবা নারীরা যে সম্পত্তি পান, তা তিনি বিক্রি বা উইল করতে পারেন না। ভারত ১৯৫৬ সালে ‘হিন্দু সাকসেশন অ্যাক্ট’ পাশ করেছে এবং এই আইনের মাধ্যমে হিন্দু নারী ও পুরুষের উত্তরাধিকার সম্পত্তিতে সমান অংশ নিশ্চিত করেছে। পরবর্তীতে ২০০৫ ও ২০০৭ সালে তারা আইনটি সংশোধনের মাধ্যমে আরও যুগোপযোগী করেছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান
৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান
ইসলামী ব্যাংককে অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক
ইসলামী ব্যাংককে অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ব্যাংক
আছিয়া-রামিসা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন রাষ্ট্রপক্ষের
আছিয়া-রামিসা মামলা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন রাষ্ট্রপক্ষের
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
ওসি বললেন চোখ নিচে নামিয়ে কথা বল, একটা কল আসার পর, ‘ভাইয়া বসেন’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
দীর্ঘবছর পর শাকিবের দেখা পেয়ে পূর্ণিমা, ‘ও এখন অনেক ছোট হয়ে গেছে’
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের লাশ ফেরত দিলেন চিকিৎসকরা
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি
খুলনায় ফজরের নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি