সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ২২:৩৭আপডেট : ২৮ মে ২০২৫, ২২:৫৩

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সংগঠনটি। একইসঙ্গে তার নিঃশর্ত মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাজুস।

বুধবার (২৮ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) বিবৃতিতে বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা বলেন, সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ধরনের হয়রানি জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, সহ-সভাপতির নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ঢাকাসহ সারা দেশে সব জুয়েলারি ব্যবসা বন্ধ থাকবে।

প্রসঙ্গত, বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঐতিহ্যবাহী স্বর্ণ ব্যবসা কেন্দ্র তাঁতীবাজারে নিজ প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আজ স্বর্ণের দাম কত
তিন দিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম
স্বর্ণের গহনার দাম ফের বাড়লো 
সর্বশেষ খবর
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
‘জানি না, কত দিন টিকে থাকতে পারবো’, ব্যবসায়ীদের উদ্বেগ
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
ঢাকায় পৌঁছেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা
‘বিঘায় লাভ দেড় লাখ’, আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা