প্রথম সংবাদ পাঠের আনন্দে কাঁদলেন ট্রান্সজেন্ডার তাসনুভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ১৩:১৩আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৩:৩৯

গত কয়দিন ধরে খুশির জোয়ার বইছে। খুশিতে আমি কেঁদে ভাসিয়েছি। বৈশাখী টিভি যে কাজটি করেছে, এতে করে রুপান্তরিত নারী-পুরুষরা তাদের সক্ষমতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে। কথাগুলো বলছিলেন ট্রান্সজেন্ডার তাসনুভা আনান শিশির। যিনি দেশের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে টেলিভিশন চ্যানেলে খবর পাঠ করেছেন।

স্বাধীনতার মাস মার্চ ও সূবর্ণজয়ন্তীর বছরে বৈশাখী টেলিভিশনের ব্যতিক্রমী এ উদ্যোগ সবার নজর কেড়েছে। স্বাধীনতার ৫০ বছরে প্রথমবারের মতো সংবাদ পাঠ করেন ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রথম সংবাদ বুলেটিন উপস্থাপন করেন তিনি দুপুর ১২টায় এবং দ্বিতীয়টি বিকাল ৪টায় উপস্থাপন করার কথা।

বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার সংবাদপাঠক হিসেবে ক্যারিয়ার শুরুর অনুভূতি জানাতে তাসনুভা বলেন, এ অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব নয়। বাংলাদেশে একটি নতুন মাত্রা তৈরি হলো। নতুনভাবে একটি কমিউনিটির মানুষদের সম্মান করা হলো।

তাসনুভা আর দশ জনের থেকে আলাদা তার ভাবনায়। তিনি বলেন, কারও ওপর তার পরিচয়টা চাপিয়ে দেওয়া উচিত না। আমি নিজেকে ছেলে না মেয়ে পরিচয় দেবো, সেই স্বাধীনতা আমার থাকা উচিত। এই স্বাধীনতা তিনি অর্জন করেছেন, কিন্তু ছেলেবেলা থেকে এর জন্য একা লড়ে যেতে হয়েছে।

 তাসনুভা বলেন, আমার ছেলেবেলাটা খুবই বিধ্বস্ত, খুবই বিধ্বস্ত এবং খুবই বিধ্বস্ত ছিল। ছেলেবেলায় কেউ আমাকে বোঝেননি। সারাজীবন আমি মানুষের ট্রল, বুলিংয়ের শিকার হয়েছি। তাই আমি কখনও ছেলেবেলা ফিরে পেতে চাই না।

আরও একজন ট্রান্সজেন্ডার নারী নুসরাত জাহান মৌ একটি ধারাবাহিক নাটকের মূল নারী চরিত্রে অভিনয় করেছেন, যার পর্বটি নারী দিবসে প্রথম প্রচারিত হবে। ধারাবাহিক নাটকের নাম চাপাবাজ, প্রচারিত হবে সোমবার রাত ৯টা ২০ মিনিটে। যেখানে ট্রান্সজেন্ডার নারী মৌ-কে প্রধান নারী চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা।

খুলনার বাগেরহাটে ১৯৯১ সালের ১৬ জুন তাসনুভার জন্ম। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে সমাজকর্ম বিভাগে অনার্স-মাস্টার্স শেষ করেন। পাশাপাশি ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ থেকে পাবলিক হেলথ বিষয়ে আরও এক বছরের জন্য মাস্টার্স করছেন।

আরও পড়ুন:

দেশের প্রথম ট্রান্সজেন্ডার নারী সংবাদ পাঠক তাসনুভা

/ইউআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি