হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!

জীবনযাপন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, ১৩:৫৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

ভ্রমণে গিয়ে হোটেল থেকে কিছু নিয়ে আসাকে নিশ্চয় ব্যাড ম্যানার ভাবছেন? কিন্তু কিছু জিনিস আপনার জন্যই থাকে, এগুলো কোনও দ্বিধা ছাড়াই ব্যাগে করে নিয়ে আসতে পারেন হোটেল ছাড়ার সময়। অতিথিদের যেন কোনও অসুবিধা না হয়, তাই নানা রকম প্রসাধনী আগে থেকেই হোটেলে রাখা থাকে। ‘কমপ্লিমেন্টরি’ প্রাতরাশের মতো জিনিসগুলোও অতিথিদের জন্যই। হোটেলের ভাড়ার সঙ্গে এই সমস্ত প্রসাধনীর মূল্য ধরা থাকে। তাই ব্যবহার না করলেও হোটেল ছা়ড়ার সময়ে সেই সব জিনিস ব্যাগে ভরে নিয়ে এলে ক্ষতি নেই। তবে আগে থেকে জেনে রাখতে হবে কোন কোন জিনিস নিয়ে আসা যায়।

 

  1. দাঁত ব্রাশ, টুথ পেস্ট বা ব্রাশ কিট কোনও দ্বিধা ছাড়াই সঙ্গে নিয়ে আসতে পারেন হোটেল থেকে। 
  2. অনেক হোটেলেই ব্রাশের কিটের সঙ্গে মাউথওয়াশ থাকে। ট্র্যাভেল-সাইজড এই প্রসাধনীগুলো অতিথিদের ব্যবহারের জন্যই হোটেলে রাখা থাকে। এগুলোএকান্ত যদি ব্যবহার করার প্রয়োজন না পড়ে, সঙ্গে নিয়ে আসতে পারেন।
  3. ছোট আকারের সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার থাকেই হোটেলে। অনেক হোটেলে ব্যবহারের জন্য থাকে শেভিং কিটও। এগুলো ব্যবহারের প্রয়োজন না পড়লে সঙ্গে নিয়ে আসতে পারেন।
  4. চা, কফি তৈরি করে নেওয়ার ব্যবস্থা রাখা থাকে হতেলে। হোটেলের রিসেপশন বা রেস্তোরাঁয় ফোন না করে যখন চা খেতে ইচ্ছে করবে, নিজেই বানিয়ে নিতে পারবেন। চা, কফির প্যাকেটগুলোও চাইলে সঙ্গে করে নিয়ে আসতে পারেন।
  5. হোটেলে রাখা খবরের কাগজ, পত্রপত্রিকা ফেরার সময় সাথে করে নিয়ে আসতে পারেন। 
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম