জেমসের ক্যামেরায় লাস্যময়ী মারিয়া নূর

বিনোদন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৫:১৩আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:০৪

নগরবাউল জেমস, নতুন গান প্রকাশের বিষয়ে লম্বা বিরতিতে থাকলেও ছবিয়াল হিসেবে থেমে থেমে ভালোই চমকে দিচ্ছেন নেটিজেনদের।

এই তো সেদিন, জানুয়ারির ২৮ তারিখে সবার চোখ ছানাবড়া করে দিলেন দুই বাংলার অন্যতম অভিনেত্রী জয়া আহসানের একটি ছবি প্রকাশ করে। মুহূর্তে ভাইরাল হলো সেটি। সেই মুগ্ধতা না ফুরাতেই নতুন করে চমকে দিলেন ছবিয়াল জেমস।

সোমবার (৮ মার্চ) নিজের ফেসবুক দেয়ালে প্রকাশ করলেন এই সময়ের অন্যতম গ্ল্যামারাস মডেল-সঞ্চালক মারিয়া নূরের একটি ছবি। জেমসের ফ্রেমে ধারণ করা সাদা-কালো লাস্যময়ী মারিয়া নূরকে দেখে যে কেউ মুগ্ধতায় ভেসে যাবেন।

জেমস-মারিয়ার ছবিতে নেটিজেনরা মুগ্ধতায় ভাসলেও এ নিয়ে তাদের মুখে টুঁ-শব্দটিও পাওয়া যায়নি। সম্ভবত পিনপতন নীরবতার ভেতরে তারা উপভোগ করতে চাইছেন সবার প্রতিক্রিয়া।

যেমন জেমসের ফেবুর দেয়ালে ঝোলানো মারিয়ার ছবিটির নিচে এসে ‘ওয়াও’ বলে প্রশংসা করে গেলেন দেশের অন্যতম অভিনেত্রী জাকিয়া বারী মম। সঙ্গে আবদারও করে গেলেন এই বলে, ‘আপনার ক্যামেরার ফ্রেমে দাঁড়াতে পারলে, আমি খুব খুশি হবো।’

নগর বাউল জেমস আগেও অনেক কাব্যিক, বোল্ড এবং মুগ্ধতা ছড়ানো ছবি ধারণ করেছেন ক্যামেরায়, যা প্রকাশ করেছেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে চেনা তারকাদের মধ্যে জয়া আহসানের পর মারিয়ার ছবিটি প্রকাশ করলেন তিনি।

Maria nur, MUA: bhuban

Posted by Mahfuz Anam James on Monday, March 8, 2021
/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প