একদিনেই ভ্যাকসিন নিলেন এক লাখের বেশি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২১, ১৯:০৩আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৯:১৩

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার টিকা নিয়েছেন এক লাখ সাত হাজার ৪৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৫৮ হাজার ৯৭০ জন এবং নারী ৪৮ হাজার ৪৬৩ জন। স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জন মানুষ। এরমধ্যে পুরুষ ২৯ লাখ ৫৬ হাজার ৩৪ এবং নারী ১৭ লাখ ৩১ হাজার ৭৯০ জন। এদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮৯৭ জনের।

এতে আরও বলা হয়, মোট টিকা নেওয়া ৪৬ লাখ ৮৭ হাজার ৮২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৪ লাখ ৭৬ হাজার ৬৪২ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ছয় হাজার ৭৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৫৯ হাজার ৮৪০ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ১৫ হাজার ৪৮০ জন, রংপুর বিভাগে চার লাখ ৫৭ হাজার ৬৮১ জন, খুলনা বিভাগে ছয় লাখ ১৪ হাজার ৮৬০ জন, বরিশাল বিভাগে দুই লাখ সাত হাজার ৮৫৫ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৮ হাজার ৬৮৯ জন।

আজ বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬০ লাখ সাত হাজার ১০৩ জন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান