‘মুক্তহস্তে’ রান খরচের পর হাসানের সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২১, ০৯:১৯আপডেট : ২০ মার্চ ২০২১, ০৯:১৯

মার্টিন গাপটিল তার ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছিলেন। তাই হাসান মাহমুদের বল থেকেই আসে সবচেয়ে বেশি রান। খরুচে এই বোলার কিছুটা হলেও নিজেকে সান্তনা দিতে পারবেন এখন, অন্তত উইকেট তো পাওয়া গেছে! ৪ ওভারে ৪১ রান খরচ করে এই পেসার পেয়েছেন ১ উইকেট।

নিজের চতুর্থ ওভারের শেষ বলে এসে উইকেট পেয়েছেন হাসান। এই পেসারের শিকার অভিষিক্ত ডেভন কনওয়ে। যেভাবে তিনি ও হেনরি নিকোলস ব্যাট করে যাচ্ছিলেন, তাতে মনে হচ্ছিল ৯ উইকেটে জিতে যাবে নিউজিল্যান্ড। তবে তারা হারিয়েছে দ্বিতীয় উইকেট। হাসানের বলে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ার আগে কনওয়ে ৫২ বলে করেন ২৭ রান।

গাপটিল-ঝড় থামালেন তাসকিন

যে উইকেটে ব্যাটিংয়ে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশকে, সেখানে নিউজিল্যান্ডের স্কোর ৫ ওভারেই ৫০ ছাড়ায়। তাদের এই দ্রুত রান ওঠার পথে আগ্রাসী ভূমিকায় ছিলেন মার্টিন গাপটিল। শুরু থেকে ঝড়ো ব্যাটিং করা এই ওপেনারকে অবশেষে থামালেন তাসকিন আহমেদ।

চোট কাটিয়ে লম্বা সময় পর তাসকিন জাতীয় দলে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে। ঘরের মাঠের ওই সিরিজের পর নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে বল তুলে নিয়েই উইকেট উৎসবে মাতলেন তিনি। নিজের প্রথম ওভারেই তিনি ফিরিয়েছেন গাপটিলকে।

আক্রমণাত্মক মেজাজে ব্যাট করা কিউই ওপেনার বিগ শট খেলতে চেয়েছিলেন। কিন্তু তাসকিনের বলে বাড়তি বাউন্স থাকায় ব্যাটে লেগে জমা পড়ে উইকেটকিপার মুশফিকুর রহিমের গ্লাভসে। আম্পায়ার আউটের সংকেত দিলেও একটু সময় নিয়ে রিভিউ নেন গাপটিল। যদিও শেষ রক্ষা হয়নি। ১৯ বলে ৩৮ রান করে ফেরেন তিনি। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায়।

১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে গাপটিলের বিদায়ের পর নিউজিল্যান্ডের স্কোর ৭ ওভারে ১ উইকেটে ৫৮ রান।

১৩১ রানে শেষ বাংলাদেশ

সেই ছন্নছাড়া ব্যাটিং। সেই একই পরিণতি। নিউজিল্যান্ডের কন্ডিশনে যে এখনও ‘আগের’ বাংলাদেশই আছে, তামিমরা আরেকবার প্রমাণ দিলেন। কিউই পেসারদের সামনে ডানেডিনের প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ।

ট্রেন্ট বোল্টের শুরু ও শেষের ধাক্কায় এলোমেলো বাংলাদেশ। এই পেসারের সঙ্গে আলো ছড়িয়েছেন জিমি নিশাম, ম্যাট হেনরি ও কাইল জেমিসন। শুধু পেস আক্রমণ নয়, স্পিনেও সাফল্য পেয়েছেন মিচেল স্যান্টনার। তাদের সম্মিলিত পারফরম্যান্সে ৪১.৫ ওভারে অলআউট হয়েছে বাংলাদেশ।

বোল্টদের সামনে সফরকারীদের কোনও ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ২৭ রান করেছেন মাহমুদউল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান মুশফিকুর রহিমের। এছাড়া লিটন দাস ১৯, অভিষিক্ত মেহেদী হাসান ১৪, তামিম ইকবাল ১৩, তাসকিন আহমেদ ১০ ও মোহাম্মদ মিঠুন করেছেন ৯ রান।

কিউইদের সবচেয়ে সফল বোলার বোল্ট। টপ অর্ডার ও লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেওয়া বাঁহাতি পেসার ৮.৫ ওভারে ২৭ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। দারুণ বল করছেন নিশাম। ৮ ওভারে ২৭ রান দিয়ে তার শিকার ২ উইকেট। স্যান্টনার ৮ ওভারে ২৩ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। আর হেনরি ৯ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
ফুটবলের উন্মাদনায় এক হলো দেশি-বিদেশি এয়ারলাইন্স
২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা
২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা
চাঁদাবাজি-মারধর: সাভারের বহিষ্কৃত সেই ছাত্রদল নেতা কারাগারে
চাঁদাবাজি-মারধর: সাভারের বহিষ্কৃত সেই ছাত্রদল নেতা কারাগারে
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান, নেপথ্যে দুই সহোদর
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান, নেপথ্যে দুই সহোদর
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি