আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’

নরসিংদী প্রতিনিধি 
০৩ জুলাই ২০২৬, ০৩:২৯আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২২:১৭

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুরা প্রেস ক্লাবে মতবিনিময় সভা ডেকে এ ঘোষণা দেন তিনি।

আলী আহমেদ রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান। তিনি জেলা তাঁতি লীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য তিনি।

সভায় আলী আহমেদ সাংবাদিকদের বলেন, ‘দুইবার আমাকে রাজু সাহেব (সাবেক সংসদ সদস্য) সিল মাইরা ফেল করাইছে, নির্বাচন অফিসে হয়রানি করছে। পরে আওয়ামী লীগ সমর্থনে ছিলাম। ’৮১ সাল থেকে ছাত্রদল করতাম। ছাত্রদল করে আমি চেয়ারম্যান হইছি। পরে যে দল ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে ব্যালেন্স কইরাই আমাকে চলতে হইছে। কিন্তু অরিজিনালি আমি ছোটবেলা থেকেই বিএনপি। বিএনপি করেছিলাম, বিএনপিতে এসেছি আর বাকি জীবন বিএনপি করেই মরতে চাই।’

আলী আহমেদ আরও বলেন, ‘গত ফেব্রুয়ারির ২ তারিখে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের মাধ্যমে আগের সব কিছু ছেড়ে দিয়ে বিএনপিতে যোগদান করেছি আমি। আজ এই মতবিনিময় সভা করছি খোকন ভাইয়ের অনুমতিতে। খোকন ভাই আমাকে বলেছেন, আপনি প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মিটিং করেন। এ জন্যই মতবিনিময় সভা। আমি পূর্ণমাত্রায় বিএনপিতে যোগদান করলাম। আজ থেকে এমপি-মন্ত্রী যারা আছেন, ফুল নিয়ে তাদের সঙ্গে দেখা করবো।’

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির বলেন, ‘আলী আহমেদ দুলু আমার সঙ্গে দেখা হলে বিএনপিতে যুক্ত হওয়ার আগ্রহ দেখালে ভদ্রতা করে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করতে বলি। কিন্তু তিনি যেভাবে আমার নাম করে কথা বললেন, মনে হচ্ছে তাকে ছাড়া আমাদের চলছে না। আওয়ামী লীগের লোক নিতে হবে কেন? আমাদের নেতাকর্মীর কি অভাব পড়েছে? তিনি স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।’

রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন ভূঁইয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগের একজন উপদেষ্টা সংবাদ সম্মেলন করে বিএনপিতে যোগ দেবেন, এর পারমিশন তিনি কোথায় পেলেন? স্থানীয় সংসদ সদস্যও এ বিষয়টি জানেন না, অন্য কোনও নেতাও তার সঙ্গে ছিলেন না। এভাবে বিএনপির মতো দলে যোগ দেওয়া যায় না। তিনি কীভাবে যোগ দিয়েছেন আমি জানি না।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ভারপ্রাপ্ত মহাসচিব হয়েও নয়াপল্টনের সঙ্গে দূরত্ব বাড়েনি রিজভীর
গ্যাসের সরবরাহ বেড়েছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রিজভী-জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা
সর্বশেষ খবর
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতালে মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রীর কার কী কাজ, জানালো মন্ত্রণালয়
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
নিবন্ধন পেতে ইসিতে ফের আবেদন বাংলাদেশ জনতা পার্টির
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
মার্চেন্ট পাওয়ারের বিদ্যুতের দাম ৬ টাকা ৪৮ পয়সা নির্ধারণের সুপারিশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল