দেশে ফিরে কৌশলে বিমানবন্দর ত্যাগ করলেন সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ০৭:৫৯আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৭:৫৯

চলমান বিতর্কের মাঝে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। সোমবার রাত দুইটায় দেশে ফেরেন তিনি। তবে ঘণ্টা দেড়েক ধরে অধীর আগ্রহে থাকা সংবাদমাধ্যমকর্মীদের ক্যামেরা-লেন্সকে ফাঁকি দিয়ে কৌশলেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি!

মা শিরিন রেজাকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে গত ১৫ মার্চ পুত্র সন্তানের বাবা হন। সোমবার দিবাগত রাতে ২টা ৫মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে নামেন।

ফেব্রুয়ারিতে মায়ের সঙ্গে গেলেও এবার তিনি একাই এসেছেন। ভিআইপি গেটের বাইরে তখন অনেক গণমাধ্যমকর্মীদের ভিড় ছিল। আশেপাশে সাকিব ভক্তরাও জমায়েত হয়েছিলেন। কিন্তু সবাইকে উপেক্ষা করে সাকিব কখন বেড়িয়ে গেছেন কেউ জানতেই পারেনি! বিমানবন্দরে কর্মরত নিরাপত্তাকর্মীদের দাবি অনুযায়ী রাত ২টা ৪০ মিনিটে সাদা রঙের একটি ব্যক্তিগত গাড়িতে চেপে চলে যান সাকিব।

গত শনিবার একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় আসেন সাকিব আল হাসান। তার বক্তব্যে কিছু বিষয় বিসিবির ‘বিরুদ্ধে’ যাওয়াতেই এতো সমালোচনা হচ্ছে। তবে ঠিক কী কারণে সাকিব ঢাকায় আসছেন, সেটি এখনও পরিষ্কার নয়।

সর্বত্রই আলোচনা চলছে, হয়তো বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকের জন্য তিনি দেশে ফিরেছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের এবারের দেশে আসার সূচি পূর্বনির্ধারিত। আগে থেকে ঠিক করা কিছু কাজ সম্পন্ন করতেই দেশে ফিরেছেন তিনি। এখান থেকেই ১ এপ্রিল আইপিএলে খেলতে ভারত যাবেন। যতদূর জানা গেছে, সুর্বণজয়ন্তী উপলক্ষে তড়িঘড়ি করে ফিরেছেন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
হিন্দুরাও শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন: রিজভী
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে ২ জন গ্রেফতার
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে মিশর
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
৯২ বছর পর নকআউট পর্বে মিশর, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা