রাজধানীতে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, ‘জাপানি হান্নান’সহ গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৪:৫২আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৫:৫৫

রাজধানীর দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায় আব্দুর রশিদ (৩৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ব্যবসায়ী রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হান্নানসহ ছয় জনকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

ঘটনাটি শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জব্দ করা আগ্নেয়াস্ত্র

 বুধবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণখান আইনুশবাগ এলাকায় আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, দক্ষিণখানে জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

/এআরআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম