বৃহস্পতিবার রাজধানীসহ সব জায়গায় গ্যাসের চাপ কম থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ২১:৩৫ আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৩৫

এলএনজির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সব এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। এজন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।

বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, তিতাস অধিভুক্ত এলাকায় সামগ্রিক নেটওয়ার্কে গ্যাসের সরবরাহ কম। এজন্য ঢাকা শহরসহ সকল এলাকায় প্রয়োজনীয় পরিমাণে ও চাপে গ্যাস সরবরাহ করতে পারছে না তারা। এ অবস্থায় আগামীকাল ২৫ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ঢাকা শহরসহ সকল এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

হঠাৎ করেই এলএনজি সরবরাহ কমে যাওয়ায় বুধবার সকাল থেকে ঢাকা মহানগরীর প্রায় সব এলাকায় কম-বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও একেবারেই গ্যাস ছিল না, আবার কোথাও চুলা জ্বললেও চাপ এত কম ছিল যে, রান্নার উপায় ছিল না।

এর আগে গত সোমবার (২২ মার্চ) রাতে আমিনবাজারে রাস্তা মেরামত করতে গিয়ে তিতাসের সিটি গেটে গ্যাসের পাইপলাইন ফুটো করে ফেলে সড়ক ও জনপথ বিভাগ। এতে ধানমন্ডি,মোহাম্মদপুর এবং মিরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রাতে মেরামতের কাজ শুরু করলে মঙ্গলবার (২৩ মার্চ) দিবাগত রাত থেকে অল্প অল্প করে গ্যাস আসতে শুরু করে। কিন্তু মেরামতের কাজ শেষ না করা এবং একইসঙ্গে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে বুধবার সকাল থেকে আবারও ঢাকা মহানগরীরর প্রায় সব এলাকায় আবারও গ্যাস সংকট দেখা দেয়।

প্রসঙ্গত, বর্তমানে গ্যাসের চাহিদা গড়ে প্রায় ৩৫০০ মিলিয়ন ঘনফুট। আগে থেকেই চাহিদার তুলনায় সরবরাহ হচ্ছে গড়ে ২৯০০ মিলিয়ন ঘনফুটের মতো। অর্থাৎ আগে থেকেই ঘাটতি ছিল ৬০০ মিলিয়ন ঘনফুট।

এদিকে মঙ্গলবার এলএনজির সরবরাহ ছিল ৬৪০ মিলিয়ন ঘনফুট, বুধবার তা কমে দাঁড়িয়েছে ৫৭০ মিলিয়ন ঘনফুটে। ফলে ৬০০ মিলিয়ন ঘাটতির সঙ্গে আরও প্রায় ৭০ মিলিয়ন ঘনফুট যুক্ত হওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।

এলএনজি সরবরাহের বিষয়ে জানতে চাইলে এলএনজি সেলের এক কর্মকর্তা জানান, আমাদের সরবরাহ কিছুটা কমেছে। এখন গড়ে ৬০০ মিলিয়নের মতো আমরা সরবরাহ করতে পারছি। আগামী পরশু অর্থাৎ শুক্রবার থেকে সরবরাহ বাড়তে পারে। বেশকিছু কার্গো এসে পৌঁছাবে।ফলে ৭৫০ মিলিয়ন ঘনফুটের মতো সরবরাহ করতে পারবো বলে আশা করছি।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
জ্বালানি সংকট মোকাবিলায় সংসদের ১২ সুপারিশ, অগ্রগতি কত দূর?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
সর্বশেষ খবর
পিএইচপি ত্রুটিতে সতর্কতা: সাইবার ঝুঁকি কতটা গভীর?
পিএইচপি ত্রুটিতে সতর্কতা: সাইবার ঝুঁকি কতটা গভীর?
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
কানাডায় ভিসা আবেদনে জালিয়াতি, ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
মেলানিয়ার একক মধ্যস্থতায় এক শহরে যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া-ইউক্রেন
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
ইউরোপের পোশাক বাজারে বাড়ছে চীনের দখল, বড় ধাক্কায় বাংলাদেশের রফতানি আয়
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত