‘নৌকা ছাড়া কেন্দ্রে অন্য প্রার্থীর এজেন্ট থাকবে না’

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ০৮:৪৬আপডেট : ২৬ মার্চ ২০২১, ০৮:৪৬

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের প্রথম দিনই নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশে ভিডিওতে আওয়ামী লীগ নেতা নয়নকে বলতে দেখা যাচ্ছে, ‘উত্তর হামছাদী ইউনিয়নের যে ৯টি কেন্দ্র রয়েছে, এ ৯টি কেন্দ্রে নৌকা ছাড়া অন্য কোনও প্রার্থীর এজেন্ট থাকবে কি না?’ এমন প্রশ্নের উত্তরে নেতাকর্মীরা  ‘না’ বলেছেন। এরপর তিনি বলেন, ‘কারা কারা মনে করেন যে থাকবে না, হাত তুলে দেখান।’ এসময় নেতাকর্মীরা হাত উঠিয়ে দেখিয়েছেন তাকে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলা উত্তর হামছাদী ইউনিয়নের বাসু বাজার পশ্চিম হাসন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনি কেন্দ্র কমিটির প্রস্তুতি সভায় আওয়ামী লীগ নেতা নয়ন এসব কথা বলেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের ১১ এপ্রিলের নির্বাচনের আওয়ামী লীগের বিপক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফায়িজ উল্যাহ শিপন লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার সকালে প্রতীক বরাদ্দ পেয়ে নৌকা ও লাঙলের প্রার্থীরা সংসদীয় এলাকায় প্রচারণায় নেমেছেন।

এ ব্যাপারে জাতীয় পার্টি নেতা ফায়িজ উল্যাহ শিপন বলেন, ‘নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের প্রার্থী আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। কিন্তু পারেনি। এখন নির্বাচনকে প্রভাবিত করতে আওয়ামী লীগের প্রার্থী বিতর্কিত বক্তব্য দিচ্ছেন।’

উত্তর হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন নান্নুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর জজ কোর্টের সরকারি কৌশুলি (পিপি) জসিম উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা শ্রমিক লীগ সভাপতি মামুনুর রশিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান প্রমুখ।

উল্লেখ্য, স্বতন্ত্র সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২২ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় পাপুলের সংসদ সদস্যপদ বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে গত ২৮ জানুয়ারি থেকে তার পদ শূন্য দেখানো হয়েছে। আগামী ১১ এপ্রিলি এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফএস/
সম্পর্কিত
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
‘বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যা তাদের ক্ষমতার ভাগ দেবে’
‘বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যা তাদের ক্ষমতার ভাগ দেবে’
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ 
‘প্রথমবার বিরোধী দলে আসায় সমালোচনায় ভুল হচ্ছে, আরও দু-চারবার আসলে শিখে যাবেন’
‘প্রথমবার বিরোধী দলে আসায় সমালোচনায় ভুল হচ্ছে, আরও দু-চারবার আসলে শিখে যাবেন’
ইসরায়েল-লেবানন চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে প্রত্যাখ্যান হিজবুল্লাহর
ইসরায়েল-লেবানন চুক্তিকে ‘আত্মসমর্পণ’ বলে প্রত্যাখ্যান হিজবুল্লাহর
সর্বাধিক পঠিত
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক
ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে যা জানালো আইভ্যাক