ছেলের মাটি কাটা বন্ধে এসিল্যান্ডের কাছে আবেদন মায়ের

এ কে বিজয়, টাঙ্গাইল
২৬ মার্চ ২০২১, ১৪:৪০আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৪:৪০

টাঙ্গাইলের বাসাইলে সরকারি সড়ক ঘেঁসে মেহেদী মাসুদ নামের এক ব্যক্তি ভেকু দিয়ে অভৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছে। সরকারি সড়ক ভেঙে যাওয়ার শঙ্কায় মাটি কাটা বন্ধে তার মা মনোয়ারা বেগম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। তার আবেদনের ১৫দিন পার হলেও এখনও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। ঘটনাটি ঘটেছে জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের যৌতুকী গ্রামে। ভেকু দিয়ে নির্বিচারে মাটি কাটা হচ্ছে

স্থানীয়রা জানান, উপজেলার যৌতুকী গ্রামের বালু ব্যবসায়ী মেহেদী মাসুদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার ও ভেকু মেশিনের মাধ্যমে মাটি কেটে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। একদিকে যেমন কৃষি জমি নষ্ট হচ্ছে অপরদিকে সরকারি সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলার সাহসও পাচ্ছে না।

সম্প্রতি কাঞ্চনপুরের কালাচানপাড়া-বারকাটি সড়কের যৌতুকী এলাকায় সড়ক ঘেঁসে ভেকু দিয়ে মেহেদী মাসুদ তার নিজস্ব জমি থেকে মাটি কেটে বিক্রি করছে। প্রায় ২০ ফুট গর্ত করে দু’পাশ থেকে মাটি কাটায় হুমকিতে পড়েছে সড়কটি। এমতাবস্থায় মনোয়ারা বেগম সড়ক ভেঙে যাওয়ায় শঙ্কায় তার ছেলে মাসুদকে মাটি কাটতে বাধা দেন। মাসুদ তার কথা না শুনে গালিগালাজ করে। এরপর মাসুদের মা মনোয়ারা বেগম মাটি কাটা বন্ধে গত ১০ মার্চ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবার লিখিত আবেদন করেন। ভেকু দিয়ে নির্বিচারে মাটি কাটা হচ্ছে

এই আবেদনের পরও রহস্যজনক কারণে মাটি কাটা বন্ধ হচ্ছে না। দেদারছেই চলছে মাটি কাটা। বিষয়টি নিয়ে মা মনোয়ারা বেগম ও স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মনোয়ারা বেগম বলেন, ‘আমাদের জমি ঘেঁসেই সরকারি সড়ক রয়েছে। এই সড়ক দিয়ে প্রায় ১৫টি গ্রামের মানুষ চলাচল করে। আমার বড় ছেলে মাসুদ ওই সড়ক ঘেঁসে দু’পাশে প্রায় ২০ ফুট গর্ত করে মাটি কেটে বিক্রি করে আসছে। এভাবে মাটি কাটলে বর্ষায় সড়কটি ভেঙে যেতে পারে। প্রথমে আমি মাসুদকে বাধা দিয়েছিলাম। কিন্তু মাসুদ সেটি শোনেনি। এজন্য প্রশাসনের কাছে আবেদন করেছি। তারপরও মাটি কাটা বন্ধ হচ্ছে না। এখনও মাটি কাটা চলছেই।’ তিনি সরকারি সড়ক রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভেকু দিয়ে নির্বিচারে মাটি কাটা হচ্ছে

অভিযুক্ত মেহেদী মাসুদ বলেন, ‘আমার জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। তবে সড়ক ঘেঁসে এটা ঠিক। আমার দুই ভাইয়ের পক্ষ নিয়ে মা আবেদন করেছেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, ‘ঘটনাস্থলে তহশিলদারকে পাঠিয়ে মাটি কাটা বন্ধ করা হয়েছিল। পরবর্তীতে আমাদের অগোচরে আবার চালু করে। এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম