স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম নারী শিল্পী

করোনায় প্রাণ হারালেন কণ্ঠসৈনিক নমিতা ঘোষ

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১০:৪৯আপডেট : ২৭ মার্চ ২০২১, ১২:০৭

স্বাধীনতা দিবসের শেষ প্রহরে প্রাণ হারালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক নমিতা ঘোষ। তিনি ছিলেন এই যুদ্ধের প্রথম নারী শিল্পী।

শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

দীর্ঘদিন ধরে এই শিল্পী ক্যানসার ও চোখের জটিলতায় ভুগছিলেন। তবে ১৫ মার্চ করোনা পজিটিভ ফল পান।

তখনই নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ গণমাধ্যমকে জানান, ১৫ মার্চ এই কণ্ঠযোদ্ধা করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর তাকে ভর্তি করা হয় রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এর আগে তিনি আরও দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান কবিতা ঘোষ।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রথম নারী শিল্পী হিসেবে নিয়মিত সংগীত পরিবেশন শুরু করেন নমিতা ঘোষ। তখন তার বয়স ছিল ১৪ বছর।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
লাইফলাইন-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে কাঁদলেন মিম
লাইফলাইন-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে কাঁদলেন মিম
স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
রিভিউস্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বার ওয়ান’ হয়ে ওঠা
রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বার ওয়ান’ হয়ে ওঠা
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
মান্নান মোহাম্মদের নির্দেশনায় আসছে ‘ফোক স্টুডিও’
কোহেন এস্টেটের আপত্তি উপেক্ষা করে ট্রাম্পের সমাবেশে ‘হ্যালেলুজাহ’
কোহেন এস্টেটের আপত্তি উপেক্ষা করে ট্রাম্পের সমাবেশে ‘হ্যালেলুজাহ’