চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ মার্চ ২০২১, ২২:৫১আপডেট : ২৯ মার্চ ২০২১, ২২:৫১

নিজ দলের এক নেত্রীর দায়ের করা চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগররের পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের ট্রিটমেন্ট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার বিকালে কাজির দেউড়িতে পুলিশের ওপর হামলায় দায়ের করা মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে বলে তিনি জানান।

মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চকবাজার থানায় নগর বিএনপির মহিলা সম্পাদিকা ডা. লুসি খানের করা এক কোটি টাকা চাঁদাবাজির মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। সেই মামলায় আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। “জীবন চিত্র ফাউন্ডেশন” নামে লুসি খানের একটি এনজিও আছে। ওই এনজিও থেকে বিভিন্ন সময়ে ডা. শাহাদাত কোটি টাকা দাবি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আজ বিকালে নগরীর কাজির দেউড়ি এলাকায় পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। তাদের হামলায় ৫-৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই ঘটনায় কোতোয়ালি থানায় পুলিশের হামলা ও নাশকতার ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ইন্ধন যোগানোর অভিযোগ আছে। ওই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হবে।’

/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান