যেভাবে বাড়বে বেসরকারি শিক্ষকদের বেতন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ১৬:৩৩আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৬:৪১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল) সহকারী শিক্ষকের চাকরি ১০ বছর পূর্ণ হলেই ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে উন্নীত হবেন। বেতন স্কেল ১০ম গ্রেড থেকে উচ্চতর নবম গ্রেড পাবেন। এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রবিবার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আরও পড়ুন:

এমপিওভুক্ত শিক্ষকরা লাভজনক কোনও প্রতিষ্ঠানে বা পদে থাকতে পারবেন না

শতভাগ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

সহকারী অধ্যাপক পদ থাকছে না

বেসরকারি শিক্ষকদের বিএড-এমএড ডিগ্রি উচ্চতর স্কেল হিসেবে গণনা হবে না

‘সহকারী অধ্যাপক’ ও ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদে ৫০ শতাংশ পদোন্নতি

নীতিমালার ১১.৮ ধারায় বলা হয়, সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড পাওয়ার তারিখ থেকে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষকের পদ ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে উন্নীত হবে। পরবর্তী ৬ বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লেখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেল যথাক্রমে ১০ বছর ও ৬ বছর চাকরি পূর্ণ হতে হবে। কোনও শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন না।

নীতিমালার ১১.৯ ধারায় বলা হয়, সহকারী শিক্ষকরা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেড ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে ৯ম গ্রেড প্রাপ্য হবেন এবং ওই শিক্ষকের পদ ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে উন্নীত হবে । শিক্ষায় ডিগ্রির জন্য প্রাপ্য গ্রেড উচ্চতর স্কেল/গ্রেড হিসেবে গণ্যযোগ্য হবে না। কোনও শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য বিবেচিত হবেন না।

নীতিমালার ১১.১০ ধারায় বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/প্রদর্শক/কর্মচারীরা তাদের এমপিওভুক্তির তারিখ থেকে ১০ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে পরবর্তী গ্রেড প্রাপ্য হবেন। পরবর্তী ৬ বছর পর একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে উল্লিখিত স্কেল প্রাপ্তির ক্ষেত্রে একই স্কেলে যথাক্রমে ১০ বছর ও ৬ বছর চাকরি পূর্ণ হতে হবে। সমগ্র চাকরি জীবনে দুটির বেশি উচ্চতর গ্রেড (উচ্চতর গ্রেড/টাইম স্কেল যে নামেই হোক) প্রাপ্য হবেন। কোনও শিক্ষক/প্রদর্শক/কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা থাকলে উচ্চতর গ্রেড/টাইম-স্কেল বিবেচনায় আসবে না।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম