এমপিওভুক্ত শিক্ষকরা লাভজনক কোনও প্রতিষ্ঠানে বা পদে থাকতে পারবেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ২১:৫৫আপডেট : ২৯ মার্চ ২০২১, ২১:৫৬

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা (স্কুল ও কলেজ) একইসঙ্গে একাধিক পদে চাকরি বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না।

এমন বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রবিবার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আরও পড়ুন:

শতভাগ উৎসব ভাতা পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

সহকারী অধ্যাপক পদ থাকছে না

বেসরকারি শিক্ষকদের বিএড-এমএড ডিগ্রি উচ্চতর স্কেল হিসেবে গণনা হবে না

‘সহকারী অধ্যাপক’ ও ‘জ্যেষ্ঠ প্রভাষক’ পদে ৫০ শতাংশ পদোন্নতি

নীতিমালার ১১.১৭ ধারায় বলা হয়েছে, ‘এমপিওভুক্ত কোনও শিক্ষক-কর্মচারী একইসঙ্গে একাধিক কোনও পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

অভিযোগ রয়েছে দেশের বিভিন্ন এলাকায় এমপিওভুক্ত কলেজ শিক্ষকরা অন্য একাধিক চাকরিতে যুক্ত রয়েছেন। এ অভিযোগে কিছু তদন্তও এখনও চলছে। এসব অভিযোগের কারণে সংশোধিত নীতিমালায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম