শুরু হলো সংসদের দ্বাদশ অধিবেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১১:৩৫আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১১:৩৫

শুরু হলো চলতি একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় সংসদের এই বৈঠক বসে। করোনাকালের অন্য অধিবেশনগগুলোর মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলছে। এক্ষেত্রে করোনা নেগেটিভ সংসদ সদস্যরাই কেবল অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। করোনাকালের এ অধিবেশন তিন দিন চলবে।

সংসদের বৈঠক শুরুর পরপরই স্পিকার চলতি অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলি মনোনয়ন দেন। এবার সভাপতিমণ্ডলির সদস্য মনোনীত হয়েছে-আব্দুল কুদ্দুস, মৃণাল কান্তি দাশ, নজরুল ইসলাম বাবু, মুজিবুল হক চুন্নু এবং শাহাদারা মান্নান। স্পিকার- ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার কুয়েতের আদালতে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দণ্ডিত লক্ষ্মীপুরের এমপি শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিষয়টি স্পিকার সংসদকে অবহিত করেন। সংসদ অধিবেশনে বিষয়টি জানানোর বাধ্যবাধকতা রয়েছে। গত ২২ ফেব্রুয়ারি পাপুলের সদস্য পদ বাতিল করে সংসদ।

এরপর সংসদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উত্থাপন করা হয়। পরে সংসদে স্পিকার শোকপ্রস্তাব তোলেন।

গত ১৫ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার এ অধিবেশন আহ্বান করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি শেষ হয় সংসদের একাদশ অধিবেশন।

সংবিধানের বিধান মতে সংসদের দুইটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকার সুযোগ নেই। যে কারণে এ অধিবেশন ডাকতে হয়েছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম