রাইড শেয়ারিং বন্ধ করায় মোটরসাইকেল চালকদের বিক্ষোভ-অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১২:২৪ আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:৩৩

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাইডশেয়ারিং সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলে যাত্রী তোলার ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিক্ষোভ করেছেন চালকরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েশ’ মোটরসাইকেল চালক তাদের যান রাস্তায় রেখে বিক্ষোভ প্রদর্শন করেন এবং এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শাহবাগ এলাকা অবরোধ করেন রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালকরা।

মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

তবে ১০-১৫ মিনিটের মতো সময় রাস্তা আটকে রাখার পর তারা অবরোধ প্রত্যাহার করেন। আগামী রবিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি ডেকে আজকের মতো কর্মসূচি প্রত্যাহার করেছেন তারা। 

মোটরসাইকেল চালকরা জানান, চাকরি না থাকায় সংসার চালাতে মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন তারা। সরকারের নির্দেশনায় গণপরিবহন চললেও মোটরসাইকেল বন্ধ করে তাদের পেটে লাথি মারা হয়েছে। মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেল চালক দ্বীন ইসলাম জানান, রাস্তায় দাঁড়ালেই আমাদের বিনা অপরাধে শুধু শুধু মামলা দেয় পুলিশ। তার ওপর রাইডশেয়ারিং বন্ধের ঘোষণা। আমরা চলবো কীভাবে। চাকরি হারিয়ে আমরা রাইড শেয়ারিংয়ের ওপর নির্ভর করেই পেট চালাই।

অপর এক মোটরসাইকেল চালক জানান, সব যানবাহন চলছে। বিআরটিসির মতো গাড়িতে ডাবল ডাবল যাত্রী নেয়। সেখানে যদি করোনা না ছড়ায় আমরা একজন যাত্রী নিয়ে কীভাবে করোনা ছড়াই। এসব অত্যাচার আমরা মেনে নিতে চাই না। তাই আজ রাস্তায় নামলাম আমরা। মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মোটরসাইকেল চালক হাফিজুর জানান, কিছু হইলেই দুই চার হাজার টাকার মামলা দেয়। আমাদের অন্য কোনও আয় নাই। এটা বন্ধ করলে আমরা কী খাবো। আমাদের মোটরসাইকেলের কিস্তি আছে। এগুলো বন্ধ করলে আমরা কীভাবে শোধ করবো।

উল্লেখ্য, আজ  রাজধানীর বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ডে এসেও বাসে উঠতে না পেরে বিক্ষোভ করেছেন অফিসগামী যাত্রীরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে  রাজধানীর খিলক্ষেতে রাস্তা আটকে বিক্ষোভ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

গত সোমবার (২৯ মার্চ) করোনা প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। বাসসহ সব গণপরিবহনে অর্ধেক সিট খালি রেখে যাত্রী তুলতে বলা হয়েছে। বিভিন্ন অফিসও ৫০ শতাংশ জনবলে চালাতে বলা হয়েছে। এরইমধ্যে বাসের ভাড়া বেড়েছে ৬০ শতাংশ।

ছবি: নাসিরুল ইসলাম ও সাদ্দিফ অভি।

আরও পড়ুন- 

বাসে উঠতে না পেরে রাস্তা আটকে বিক্ষোভ

দ্বিতীয় দিনেও যাত্রী দুর্ভোগ চরমে

/এসও/এফএস/
সম্পর্কিত
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
বিমান যেন ‘স্বর্ণের খনি’
বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ করছে দক্ষিণ সিটি
সর্বশেষ খবর
প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ, ২৬ স্যাটেলাইট উৎক্ষেপণ
প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ, ২৬ স্যাটেলাইট উৎক্ষেপণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
কিশোর গ্যাং নির্মূলে শর্টকাট সমাধান চাওয়া ভুল হবে: এসআরবি
কিশোর গ্যাং নির্মূলে শর্টকাট সমাধান চাওয়া ভুল হবে: এসআরবি
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!