বাসে উঠতে না পেরে রাস্তা আটকে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২১, ১০:৪৫ আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩:৪৭

সময়মতো অফিস পৌঁছাতে বাসস্ট্যান্ডে এসেও বাসে উঠতে না পেরে রাজধানীর খিলক্ষেতে বিক্ষোভ করেছেন যাত্রীরা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে রাস্তা আটকে তারা বিক্ষোভ করেন।

যাত্রীরা বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিআরটিএ'র পক্ষ থেকে জানানো হয় বাসে অর্ধেক সিট খালি রেখে বাস চলাচল করতে হবে। সেকারণে পরিবহনগুলো উত্তরা কিংবা গাজীপুর বাস স্টপেজ থেকে যাত্রী উঠিয়ে বাসের গেট বন্ধ করে অন্য গন্তব্যের দিকে রওনা হয়। এতে করে রাস্তায় থাকা যাত্রীরা, আমরা পরিবহন সংকটে রয়েছি। সব বাস গেট বন্ধ করে চলাচল করছে। যে কারণে আমরা সকাল থেকে অপেক্ষা করেও কোনও বাসেই উঠতে পারছি না। এই কারণেই আমরা রাস্তায় অবরোধে বাধ্য হয়েছি। বাসে উঠতে না পেরে রাস্তা আটকে বিক্ষোভ

খিলক্ষেত বাসস্ট্যান্ডের দুই পাশের রাস্তা বন্ধ থাকায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। রাস্তার দুই পাশে যাত্রীরা গরমে আরও নাকাল হয়ে পড়েন।

মতিঝিলের বেসরকারি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর কোনও বাসে উঠতে না পেরে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা। সরকার হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের খরচও অনেকটাই বেড়ে গেছে। এরপরও গন্তব্যে যেতে প্রয়োজনমতো বাস আমরা পাচ্ছি না। বাসে উঠতে না পেরে রাস্তা আটকে বিক্ষোভ

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বাস সংকটের কারণে অফিসগামী যাত্রীদের বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে। প্রায় ঘণ্টা খানেক রাস্তা বন্ধ ছিল। সকাল ১০টার পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (২৯ মার্চ) করোনা প্রতিরোধে ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। বাসসহ সব গণপরিবহনে অর্ধেক সিট খালি রেখে যাত্রী তুলতে বলা হয়েছে। বিভিন্ন অফিসও ৫০ শতাংশ জনবলে চালাতে বলা হয়েছে। এরইমধ্যে বাসের ভাড়া বেড়েছে ৬০ শতাংশ।

/আরটি/এফএস/
সম্পর্কিত
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
বিমান যেন ‘স্বর্ণের খনি’
সর্বশেষ খবর
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, কেউ পায়নি সরকারি সহায়তা
ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব ৫০০ পরিবার, কেউ পায়নি সরকারি সহায়তা
রাজনৈতিক পর্ষদের বৈঠকে কী কী সিদ্ধান্ত নিলো এনসিপি
রাজনৈতিক পর্ষদের বৈঠকে কী কী সিদ্ধান্ত নিলো এনসিপি
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!